সামনেই ভর্তি পরীক্ষা
ইতিমধ্যেই ২০১০-১১ শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষার আয়োজন শুরু হয়ে গেছে সব উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানে। ভর্তি ফরম বিতরণ ও পূরণ চলছে প্রায় সবখানেই। কোথাও অনলাইনে, কোথাও বা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যম। এসো জেনে নিই, ভর্তির তথ্য ফরম পূরণ আর ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য। মেডিকেলে ভর্তি পরীক্ষা: দেশের সব সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা গুচ্ছভাবে হয়ে থাকে। এ পদ্ধতিতে একটি কলেজ থেকে পরীক্ষা দিলেই চলে। নির্বাচিত প্রার্থীদের অর্জিত মেধাক্রম ও পছন্দের কলেজের ভিত্তিতে প্রার্থী কোন কলেজে সুযোগ পাবেন, তা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হয়।আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা মিলে মোট জিপিএ ৮.০০ পেতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ-৩.৫-এর কম নয়। আদিবাসী (উপজাতি) ও পাবর্ত্য জেলার প্রার্থীদের জন্য মোট জিপিএ-৭ পেতে হবে, তবে এককভাবে জিপিএ-৩.০০। সব প্রার্থীকে জীববিদ্যায় ন্যূনতম জিপিএ-৩.৫ পেতে হবে।আবেদনের তারিখ: ২০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর।ভর্তি পরীক্ষা: ২২ অক্টোবর ২০১০।বুয়েটে ভর্তি পরীক্ষা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা ন্যূনতম জিপিএ-৪। তবে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ে গ্রেড পয়েন্ট ন্যূনতম ১৯ থাকতে হবে।আবেদনের সময়: ২১ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ ২৪ অক্টোবর। ভর্তিপরীক্ষা: ৩০ অক্টোবর।আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন।বিস্তারিত তথ্য www.buet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর থেকে। আবেদন পদ্ধতি: অনলাইন।আবেদনের সময়: ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর। ভর্তি পরীক্ষা: খ-ইউনিট (কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ) ২৯ অক্টোবর, ক-ইউনিট (বিজ্ঞান অনুষদ) ৫ নভেম্বর, গ-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ২৬ নভেম্বর, ঘ-ইউনিট (বিভাগ পরিবর্তন) ৩ ডিসেম্বর এবং চ-ইউনিট (চারুকলা অনুষদ) ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যোগ্যতা: ক-ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে (চতুর্থ বিষয় বাদে) কমপক্ষে ৮.০০ জিপিএ থাকতে হবে। খ ও গ-ইউনিটের জন্য ন্যূনতম জিপিএ-৭.০০। আর ঘ-ইউনিটের ক্ষেত্রে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য জিপিএ-৭.০০, বিজ্ঞান শাখার জন্য জিপিএ-৮.০০ এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য জিপিএ-৭.৫০ থাকতে হবে।বিস্তারিত তথ্য: www.admission.univdhaka.edu।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি : এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আটটি অনুষদের অধীনে ১৭টি ক্লাস্টার বা গুচ্ছ আকারে। সব বিভাগের ভর্তি পরীক্ষা চার দিনের মধ্যে শেষ হবে।আবেদন: ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা: ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আটটি বিভাগে ৯০টি ও আদিবাসী কোটায় ১০টি মোট ১০০টি আসন বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত: www.ru.ac.bd। কুয়েটে ভর্তি পরীক্ষা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, রেজিস্ট্রার অফিস এবং ওয়েবসাইট www.kuet.ac.bd থেকে পাওয়া যাবে। পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যোগ্যতা: ২০০৭-০৮ সালে এসএসসি ও ২০০৯-১০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা প্রার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে বিভিন্ন কোর্সের জন্য প্রার্থীদের বিভিন্ন যোগ্যতা নির্ধারিত আছে। আবেদন-প্রক্রিয়া: আবেদন করতে হবে টেলিটক মোবাইল ফোনে রেজিস্ট্রেশনের মাধ্যমে। বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। সময়: আবেদনের তারিখ ১০.১০.২০১০ থেকে ১৫.১১.২০১০, ভর্তি পরীক্ষা ১০.১২.২০১০ এবং ফলাফল ১২.১২.২০১০ তারিখে। মোট আসন: সব বিভাগ মিটে মোট আসনসংখ্যা ৪২৫। বিস্তারিত জানতে www.pstu.ac.bd ওয়েবসাইট দেখা যেতে পারে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি-প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ১১ অক্টোবর থেকে। ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মানি ট্রান্সফার সিস্টেমের (ইএমটিএস) মাধ্যমে। আবেদনের সময়: ১ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ইউনিট এবং বিভাগ: সাতটি ইউনিটের অধীনে ২২টি বিভাগে এক হাজার ৪৬৫ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পদ্ধতি: পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।ভর্তি পরীক্ষা: ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। যোগাযোগ: ই-মেইল: [email protected], [email protected] এবং ওয়েবসাইট: www.iubd.net।অন্যান্যএ ছাড়া নিয়মিত কোনো না কোনো প্রতিষ্ঠান ভর্তি বিজ্ঞপ্তি বা ঘোষণা দিচ্ছে। তাই ভর্তিসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে চোখ রাখতে হবে পত্রিকায়।