চিকিৎসক সামন্ত লাল সেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক। তাঁর ছেলে অনাবিল সেন, পড়ছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজে শেষ বর্ষে। আজকের দুই প্রজন্মে আমরা জানব এই দুজনের পছন্দের বিষয় নিয়ে।

১. অবসর কাটান কীভাবে?
সামন্ত লাল সেন: বেশির ভাগ সময় কাটে টেলিভিশনের সামনে বসে। কখনো সিনেমা, কখনো খেলা দেখি।
ছেলে: সময় পেলেই গিটার বাজাই আর টেলিভিশন দেখি।
২. কোন পোশাক পরতে ভালোবাসেন?
সামন্ত লাল সেন: জিনস আর টি-শার্ট পরতে ভালোবাসি।
ছেলে: আবহাওয়ার সঙ্গে পাল্টে যায় পোশাকের ধরন। যেমন, গরমে খাটো প্যান্ট আর টি-শার্ট।
৩. একজন ভালো চিকিৎসকের যে গুণ থাকা প্রয়োজন
সামন্ত লাল সেন: ভালো শিক্ষার্থী মানেই ভালো চিকিৎসক নয়। ভালো চিকিৎসকের দায়িত্ববোধ জরুরি। সঙ্গে রোগীকে স্বজন মনে করেই সেবা দিতে হবে।
ছেলে: আমি এখনো মেডিকেলে পড়ছি। তাই আমার মনে হয়, পরিশ্রম আর দায়িত্ববোধ থেকে নিজের সর্বোচ্চ দিয়ে রোগীর সেবা করা।
৪. কেমন খাবার খেতে ভালোবাসেন?
সামন্ত লাল সেন: আমি ভালোবাসি ডাল, ভাত আর বোয়াল মাছ।
ছেলে: ভাত একদমই না। ফাস্টফুডই সবচেয়ে ভালোবাসি।
৫. পছন্দের পানীয় কোনটি?
সামন্ত লাল সেন: চা।
ছেলে: ফলের রস (জুস)।
৬. কোন গান শুনতে ভালো লাগে?
সামন্ত লাল সেন: পুরোনো দিনের গান আর সিলেটের আঞ্চলিক গান।
ছেলে: রক গান।
৭. কোন খেলা পছন্দ করেন?
সামন্ত লাল সেন: ক্রিকেট।
ছেলে: ফুটবলই বেশি পছন্দের।
৮. ঘুরতে গেলে পছন্দ করি...
সামন্ত লাল সেন: লন্ডন আমার পছন্দের শহর। এ ছাড়া ভারতের তীর্থস্থানগুলো।
ছেলে: ইংল্যান্ড ও হল্যান্ড।
সাক্ষাৎকার: হাসান ইমাম