সামরিক একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের জন্য প্রতিটি দেশেই আছে সামরিক বিদ্যালয় বা একাডেমি। এসব একাডেমিতে বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে সেনাসদস্যরা নিজেদের দেশরক্ষার জন্য উপযোগী করে গড়ে তোলেন। এখানে তাঁরা প্রশিক্ষণ নেন বিভিন্ন ধরনের যুদ্ধ, অস্ত্র চালনাসহ আরও বেশ কিছু বিষয়ে। পৃথিবীর ইতিহাসে প্রথম সামরিক একাডেমি গড়ে উঠেছিল চীন দেশে। ১০৪৪ খ্রিষ্টাব্দে চীনে সুং রাজবংশের শাসনামলে গড়ে ওঠে স্বয়ংসম্পূর্ণ এই সেনা একাডেমি। ওই সময় সুং রাজবংশ উ চেংয়ের একটি মন্দিরের পতিত জমিতে অনেকটা বিশ্ববিদ্যালয়ের আদলে এই সমর একাডেমি গড়ে তুলেছিল। সেখানে সাধারণ মানুষের মধ্য থেকে শক্তি-সামর্থ্য দেখে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হতো। নিয়োগকৃতরা ওই একাডেমিতে থেকে নিজেদের যুদ্ধের উপযোগী হিসেবে গড়ে তুলত।

দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল