সামাজিক অস্থিরতা দূর করতে ব্যায়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সামাজিক অস্থিরতা ব্যক্তিমানুষের ওপর নানা রকম নেতিবাচক প্রভাব ফেলে। এগুলো থেকে বাঁচার জন্য যোগব্যায়াম ও অন্যান্য ধরনের শরীরচর্চা বেশ উপকারী। শারীরিক ব্যায়ামের ফলে শরীর-মন শিথিল হয়। এতে মানুষ পৃথিবীকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার সুযোগ পায়। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট গবেষক কানাডার কুইন্স ইউনিভার্সিটির অ্যাডাম হেনান বলছেন, মনকে শিথিল করতে পারলে সামাজিক অস্থিরতার মধ্যে থেকেও আশপাশের পরিবেশকে নিজের জন্য তুলনামূলক কম হুমকিপূর্ণ মনে হয়। এএনআই।