সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পুলিশ-সিভিল প্রশাসন মানবাধিকারকর্মীসহ সমাজের সর্বস্তরের পেশাজীবী প্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে। সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার অভিষেক উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। গত ৩০ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ‘মানবাধিকার সুরক্ষায় পুলিশ ও সিভিল প্রশাসনের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজেদা বেগমের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার মকবুল হোসেন ভূঁইয়া, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি রফিকুল কাদের, অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সুজন দে। বিজ্ঞপ্তি।