প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা রেঞ্জের উদ্যোগে গত ১৫ জুন ৬৮ জন উপকারভোগীর মধ্যে সামাজিক বনায়নের লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা আক্তার খানম। প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা এ এস এম কাওসার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন। বক্তব্য দেন রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন, মহিলা–বিষয়ক কর্মকর্তা বিবি তহুরা, সামাজিক বনায়নে উপকারভোগী বাহার মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ৩৩জন নারীসহ ৬৮ জন উপকারভোগীর মধ্যে ৩০ লাখ ৬০ হাজার ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।