সামুদ্রিক মাছের চার পদ
সামুদ্রিক মাছের বৈচিত্র্য যেমন অনেক, এর স্বাদ আর পুষ্টিগুণও দারুণ। দেখে নিন শাহানা পারভীন-এর দেওয়া সামুদ্রিক মাছের কয়েক রকম রান্না।রূপচাঁদা কাবাবউপকরণ: রূপচাঁদা মাছ ৪০০ গ্রাম, লেবুর রস ১ টেবিল-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, ডিম ১টি, কাঁচামরিচ বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো। সালাদ ইচ্ছামতো।প্রণালি: মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে ছুরি দিয়ে একটু চিরে দিতে হবে। এবার লবণ ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। তারপর সব মসলা দিয়ে মাখিয়ে ৩০ মিনিট মাছ ফ্রিজে রাখতে হবে। এরপর কাঠ কয়লার আগুনে ৭-৮ মিনিট সোনালি রং করে ঝলসে নিতে হবে এপিঠ-ওপিঠ অথবা শিকে গেঁথে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেনে ১৫ মিনিট বেক করতে হবে। মাঝেমধ্যে মাছের ওপর তেল ব্রাশ করে দেওয়া যেতে পারে। শসা, টমেটো ও চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করা যায় মাছের কাবাব।ভেটকি শাসলিকউপকরণ: ভেটকি মাছ ১ কাপ (কাঁটা ছাড়া চৌকো করে কাটা), টমেটো ২টি, পনির ১৫০ গ্রাম, পেঁয়াজ ২টি (বড়), ক্যাপসিকাম ১টি, শসা ১টি, সরিষা ও কাঁচামরিচ বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ১ চা-চামচ, উস্টার সস ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো। মাখন বা তেল প্রয়োজনমতো। বাঁশের কাঠি ৫-৬টি।প্রণালি: মাছের সঙ্গে লবণ, সব মসলা ও তেল মিশিয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর বাঁশের কাঠিতে একটির পর একটি গেঁথে তাওয়ায় তেল দিয়ে শাসলিকগুলো ভাজতে হবে। কিছুক্ষণ পরপর উল্টে দিতে হবে। সেদ্ধ হলে গরম গরম পরিবেশন করা যায় মাছের শাসলিক।লইট্টা কেকউপকরণ: লইট্টা মাছ ৩০০ গ্রাম, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, কাঁচামরিচ বাটা ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, ডিমের কুসুম ২টি, ডিমের সাদা অংশ ২টি, পাউরুটির গুঁড়া ১ কাপ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।প্রণালি: কাঁটা ছড়ানো লইট্টা মাছে ডিমের সাদা অংশ ও পাউরুটির গুঁড়া ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে মোটা রুটির মতো বেলে ঝাঁজরিতে (ভাপে) সেদ্ধ করতে হবে ২০ মিনিট। তারপর একটু ঠান্ডা হলে ছুরি দিয়ে চারকোনা করে কেটে ডিমের সাদা অংশে ডুবিয়ে পাউরুটির গুঁড়া মাখিয়ে ডুবোতেলে সোনালি করে ভেজে সালাদ দিয়ে পরিবেশন করা যায় মাছের কেক।কোরাল মেয়োনেজউপকরণ: কোরাল মাছ ৭-৮ টুকরো, মেয়োনেজ আধা কাপ, ময়দা ২ টেবিল-চামচ, মাখন আধা কাপ, দুধ আধা কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ঢ্যাঁড়স ৭-৮টি (আস্ত), টমেটো ১টি, কাঁচামরিচ ৪-৫টি (ফালি)। গোল গোল করে কাটা পেঁয়াজ ১টি (বড়), লবণ স্বাদমতো। লেবুপাতা ৪-৫টি।প্রণালি: মাছে লবণ ও গোলমরিচ গুঁড়া মাখিয়ে মাখন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। একটি বাটিতে মেয়োনেজ, ময়দা, গোলমরিচ গুঁড়া, ১ টেবিল-চামচ দুধ, ও মাখন দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। তারপর একটি স্টিলের (ঢাকনাযুক্ত) বাটিতে ১ চা-চামচ মাখন মাখিয়ে এর মধ্যে ভাজা মাছগুলো ঘন মিশ্রণে মেখে বাটিতে সাজিয়ে দিতে হবে। ঢ্যাঁড়স, টমেটো, পেঁয়াজ ও কাঁচামরিচ মিশ্রণে মেখে মাছের ওপর সাজিয়ে দিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারে ভাপে সেদ্ধ দিয়ে ৩টি হুইসেলের জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।