সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা, কোরআনখানি, দোয়া মাহফিল এবং আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সব রকম বৈষম্য, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চট্টগ্রাম কলেজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম কলেজ প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শোকদিবস পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহেদা ইসলাম। বক্তব্য দেন অধ্যক্ষ শেখর দস্তিদার, উপাধ্যক্ষ জেসমিন আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, শিক্ষক ক্লাবের সম্পাদক সৌমেন বড়ুয়া, অধ্যাপক অরুন বিকাশ বড়ুয়া, শিক্ষার্থীর মধ্যে মো. আবু বক্কর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. কামাল উদ্দিন ও মো. রোকন উদ্দিন। পরে কলেজের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি। চেতনা ৭১: নগরের জামালখানে অবস্থিত মনিরুজ্জামান মেমোরিয়াল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চেতনা ৭১-ছাত্রসংগ্রাম পরিষদ। ১৫ আগস্ট বিকেল চারটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহেদুল আলম, সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোহসীন, কমল কান্তি মজুমদার, আমিরুল ইসলাম, মোজাম্মেল হক, মুহিদুল হক, মো. ইদ্রিস, এস এম মাহতাব, মো. মুরাদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে: দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মারুফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ শহীদ উল্লা, আলী আছগর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রকাশ কুমার চৌধুরী। বিজ্ঞপ্তি। ছাত্রলীগ খুলশী থানা: জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে খুলশি থানা ছাত্রলীগ ও যুবলীগ। ১৫ আগস্ট বেলা ১১টায় শুলকবহর এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মিথুন বড়ুয়া, যুবলীগ নেতা মশিউর রহমান। আলোচনা শুরুর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন সংগঠনের নেতারা।আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক কমিশনার আবদুর রহমান ভূঁইয়া, এমইএস কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমল দাশ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা আক্তার হোসেন, আহাম্মদ ফরিদ উদ্দিন, গোলাম মো. দস্তগীর, আবুল হোসেন, ফিরোজ আহমেদ, খুলশী থানা ছাত্র লীগের আহ্বায়ক জাহেদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি। সিভিল সার্জন কার্যালয়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে ডেপুটি সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল এবং জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন মো. রফিক উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ডা. কাজী সফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডা. সালাউদ্দিন মাহমুদ। মুখ্য আলোচক ছিলেন ডা. নাফিসা হোসেন। আলোচনায় অংশ নেন ডা. কৃষ্ণ স্বরূপ দত্ত, ডা. মো. নুরুল হায়দার, দীপ্তি ভট্টাচার্য, আবদুল গফুর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন ডা. নুসরাত জাহান। বিজ্ঞপ্তি। প্রত্যয় ৭১: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রত্যয় ৭১’র উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাইফুদ্দীন খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমা হারুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন দীপংকর চৌধুরী, লোকপ্রিয় বড়ুয়া, এমরান মিয়া চৌধুরী, হারুণুর রশিদ, গোলাম সরওয়ার, ঝর্ণা বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।