সারা দিনের পুষ্টি
সারা দিন কাজে শক্তি পাওয়ার জন্য খাবারটা খাওয়া চাই বুঝেশুনে। শরীরের জন্য দরকারি সব উপাদান আছে কি না, যথেষ্ট স্বাস্থ্যকর কি না—তা দেখেই তৈরি করুন দিনের খাবারের মেন্যু। পুষ্টিবিদ সিদ্দিকা কবীরের পরামর্শে এ রকম কিছু রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস।লামসাম[চারজনের জন্য]রাতের খাওয়াখাদ্য উপাদান: প্রোটিন, ভিটামিন ও মিনারেল।উপকরণ: পোলাওয়ের চাল ১ কাপ, নুডলস ১ কাপ, মুরগির মাংস ছোট করে কাটা ১ কাপ, ফুলকপি ছোট করে কাটা আধা কাপ, বাঁধাকপি আধা কাপ, গাজর পাতলা করে কাটা আধা কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজপাতা সিকি কাপ, পেঁয়াজ ভাঁজে খোলা আধা কাপ, কাঁচা মরিচ ৪টি (৪ টুকরা করে কাটা), টমেটো কিউব করে কাটা আধা কাপ, লেবুর রস ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, চিকেন স্টক ১০ কাপ, চিনি ১ চা-চামচ, তেল ২ টেবিল-চামচ, আদা কুুচি ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ, সুইট বেবিকর্ন ২ টেবিল-চামচ।প্রণালি: চিকেন স্টক চাল দিয়ে ফোটাতে হবে। চাল আধা সেদ্ধ হলে পর্যায়ক্রমে সব সবজি, পেঁয়াজ, লবণ দিতে হবে। তেল গরম করে তাতে মুরগির মাংস, আদা অল্প ভেজে স্টক ঢেলে দিতে হবে। সবজি আধা সেদ্ধ হলে নুডলস দিতে হবে। কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিতে হবে। সুইট বেবিকর্ন, চিনি, কাঁচা মরিচ, টমেটো দিতে হবে। স্যুপের মতো ঘন হয়ে এলে গোলমরিচ গুঁড়া, লেবুর রস দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।ছোলা ও ফলের সালাদ [চারজনের জন্য]বিকেলের খাওয়া খাদ্য উপাদান: প্রোটিন, ভিটামিন সি ও মিনারেল। উপকরণ: ভেজানো ছোলা আধা কাপ, টমেটো কিউব করে কাটা আধা কাপ, আপেল কিউব করে কাটা আধা কাপ, আঙুর আধা কাপ, চিকেন কিউব ১টি, ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ, ধনেপাতা কুচি ৩ টেবিল-চামচ, লেটুসপাতা কুচি ৩ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, কাঁচামরিচ কুচি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, শুকনা মরিচ ভাজা গুঁড়া আধা চা-চামচ, সরিষার তেল ৩ টেবিল-চামচ।প্রণালি: ছোলা ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে অর্ধেক ছোলার খোসা ছাড়াতে হবে। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ঠান্ডা সালাদ পরিবেশন করতে হবে।চিঁড়ার লাচ্ছি[চারজনের জন্য]সকালের খাওয়াখাদ্য উপাদান: প্রোটিন, ভিটামিন ‘এ’ ও ‘বি’, আয়রন ও রিবোফ্লাবিন।উপকরণ: লাল চিঁড়া আধা কাপ, মিষ্টি দই ২ কাপ, ঠান্ডা দুধ ৩ কাপ, গোলাপ জল সিকি চা-চামচ, বরফ কুচি ইচ্ছামতো।প্রণালি: চিঁড়া ভালো করে ধুয়ে এক ঘণ্টা ভিজিয়ে রেখে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করতে হবে।মসুর ডালের স্যুপ [চারজনের জন্য]দুপুরের খাওয়াখাদ্য উপাদান: প্রোটিন ও কার্বোহাইড্রেট। উপকরণ-১: মসুর ডাল দেড় কাপ, পানি ৩ কাপ, আদা কুচি ১ চা-চামচ, রসুন কুচি আধা টেবিল-চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, হলুদ গুঁড়া সামান্য, কাঁচা মরিচ ২টি, লবণ ১ চা-চামচ।প্রণালি: সব উপকরণ একসঙ্গে চুলায় দিতে হবে। ডাল সেদ্ধ হলে চুলা বন্ধ করে ডালে আরও ৩ কাপ গরম পানি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে।উপকরণ-২: মাখন ২ টেবিল-চামচ, দেশি পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, কাঁচামরিচ কুচি ১ চা-চামচ, রসুন গোল করে কাটা সিকি কাপ, লেবুর রস ২ টেবিল-চামচ, পাউরুটি ৪ টুকরা।প্রণালি: মাখন বা তেল গরম করে পেঁয়াজ, রসুন ভেজে ডাল বাগার দিয়ে সার্ভিং ডিশে ঢেলে কাঁচা মরিচ, লেবুর রস ও মচমচে পাউরুটির ছোট টুকরা দিয়ে পরিবেশন করতে হবে।