সারা দেশে আজ বিস্তৃত হয়েছে আলোকের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেল্‌থকেয়ার ও হাসপাতাল

স্বাধীনতা–পরবর্তী যুদ্ধবিধ্বস্ত ও সদ্য স্বাধীন বাংলাদেশকে পুনর্গঠনের দায়িত্ব নিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫টি মৌলিক বিষয়কে চিহ্নিত করে তার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন, যার অন্যতম হলো স্বাস্থ্যসেবা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারও স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে, কমিউনিটি ক্লিনিক চালু করে স্বাস্থ্যসেবাকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নতুন নতুন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে, দক্ষ চিকিত্সক ও চিকিত্সাব্যবস্থার ব্যাপক উন্নয়ন করে, জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করে চলেছেন।

সরকারের পাশাপাশি মানবসেবার মহান ব্রত নিয়ে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রত্যয়ে, আলোক হেল্‌থকেয়ার ২৭ বছর আগে তার যাত্রা শুরু করে অত্যন্ত সুনামের সঙ্গে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় আজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সারা দেশে আজ আলোকের সেবার পরিধি বিস্তৃত হয়েছে। সাধারণ ও বিদেশগামী যাত্রীদের কোভিড RT-PCR পরীক্ষা করার মাধ্যমে কোভিড মহামারি মোকাবিলায় আলোক বিশেষ ভূমিকা পালন করে আসছে।

এখন মিরপুরের প্রাণকেন্দ্রে সংযুক্ত হচ্ছে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল। যেখানে থাকছে বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার, ডায়াগনস্টিক সুবিধা, অত্যাধুনিক ICU, HDU, Dialysis, সর্বাধুনিক অপারেশন থিয়েটার, ২৪ ঘণ্টা জরুরি বিভাগসহ সমন্বিত চিকিত্সার সুব্যবস্থা। বিজয়ের ৫০ বছরের আনন্দে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে আলোক হাসপাতাল ঘাটাইল ও ঢাকায় যথাক্রমে ১টি পুরুষ ও ১টি মহিলা শয্যাসহ মোট ৪টি শয্যা গরিব ও দুস্থদের চিকিত্সায় ফ্রি রাখা হয়েছে, যা সব সময়ের জন্য অব্যাহত থাকবে।

মো. লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেল্‌থকেয়ার ও হাসপাতাল