সারা দেশে একুশে উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ মিলনায়তনে ‘এসো ভাষার গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ বন্ধুসভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ মিলনায়তনে ‘এসো ভাষার গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ বন্ধুসভা

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্ধুসভার বন্ধুরা একুশে উদ্যাপন করেছেন। নিচে তাঁদের কর্মসূচি তুলে ধরা হলো
শ্রদ্ধাঞ্জলি: প্রভাতফেিরর আেয়াজন ও শহীদ মিনারে যেসব বন্ধুসভা শ্রদ্ধাঞ্জলি দিয়েছে: সেগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, ফরিদপুর, বালাগঞ্জ, কুষ্টিয়া, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, মাগুরা, বাগেরহাট, বগুড়া, দিনাজপুর, গোয়ালন্দ, লালপুর, পাবনা, জয়পুরহাট, লক্ষ্মীপুর, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজবাড়ী, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, বেড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যশোর, মানিকগঞ্জ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর, ঝালকাঠি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পটুয়াখালী, সিলেট, ঢাকা মহানগর, পটিয়া, সৈয়দপুর, গাইবান্ধা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
একুশের শপথ: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, সুনামগঞ্জ, যশোর, ঝালকাঠি, পটুয়াখালী, নওগাঁ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
আলপনা: মানিকগঞ্জ ও টাঙ্গাইল।
শহীদ মিনার পরিষ্কার করা: সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, পাবনা, নওগাঁ ও গাইবান্ধা।

ভাঁজপত্র: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর বন্ধুসভা।
অন্যান্য: একুশ ও তরুণদের ভাবনা নিয়ে আলোচনার আয়োজন করে কুমিল্লা বন্ধুসভা, আঞ্চলিক ভাষায় কথা বলার প্রতিযোগিতা ও কবিতা-গানের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, টাঙ্গাইল বন্ধুসভা ও গোপালগঞ্জ বন্ধুসভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, দেয়ালপত্রিকা প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করে বাগেরহাট বন্ধুসভা, সুনামগঞ্জ বন্ধুসভা আয়োজন করে বর্ণলিখন প্রতিযোগিতার।
নোয়াখালী: নোয়াখালী বন্ধুসভা আয়োজন করে বর্ণমালা উৎসবের। নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বইমেলা: এবার বইমেলার আয়োজন করে দেশের ১৫টি বন্ধুসভা। বন্ধুসভাগুলো হচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, পঞ্চগড়, বগুড়া, পাবনা, নরসিংদী, ভৈরব, চাঁদপুর, মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল ও সুনামগঞ্জ।
সম্মাননা: ‘এসো ভাষার গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ বন্ধুসভা। এ আয়োজনে একুশে ফেব্রুয়ারি ভাষাসৈনিক ফজলুর রহমানকে সম্মাননা জানানো হয়।