>

অভিনয়শিল্পী, নির্দেশক সারা যাকের। এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি। সম্প্রতি একুশে পদকে ভূষিত হয়েছেন। তাঁর মেয়ে শ্রিয়া সর্বজয়া। এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ পরিচালন পরিচালক। আজ থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা
১. কোন ধরনের খাবার ভালো লাগে?
সারা যাকের: কাচ্চি বিরিয়ানি।
মেয়ে: সুশি খুব প্রিয়। আবার ভাত, ডাল ও আলুভর্তাও ভালো লাগে।
২. কার অভিনয় মন কাড়ে?
সারা যাকের: মেরিল স্ট্রিপ, রবিন উইলিয়ামস, নাসির উদ্দিন শাহ, ইরফান খান, জ্যাক নিকলসন ও ঋতুপর্ণা।
মেয়ে: মা, বাবা ও ভাইয়ের অভিনয় তো ভালো লাগেই। এর বাইরে হুমায়ুন ফরিদী, আসাদুজ্জামান নূর, মেরিল স্ট্রিপ, জেনিফার লরেঞ্জ, রবিন উইলিয়ামস, ব্রাডলি কুপার, নাসির উদ্দিন শাহ, ইরফান খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর অভিনয় মন কাড়ে।
৩. প্রিয় সিনেমা...
সারা যাকের: পথের পাঁচালী, অপুর সংসার, লা লা ল্যান্ড, আয়নাবাজি ও প্রাক্তন।
মেয়ে: অ্যামেলি। কেন জানি না এই সিনেমা দেখলেই মন ভালো হয়ে যায়। হীরক রাজার দেশেও খুব প্রিয়। নারী চরিত্রনির্ভর সিনেমা হিসেবে কাহানিও ভালো লেগেছিল।
৪. কার খেলা ভালো লাগে?
সারা যাকের: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়।
মেয়ে: ক্রিকেটে মাশরাফি। তবে শচীন টেন্ডুলকারের খেলাও ভালো লাগত। টেনিসে সেরেনা উইলিয়ামস।
৫. প্রিয় পোশাক?
সারা যাকের: শাড়ি।
মেয়ে: শাড়ি। কামিজ-কুর্তাও পরা হয়।
৬. কোন ধরনের গান ভালো লাগে?
সারা যাকের: রবীন্দ্রসংগীত। আধুনিক বাংলা গানও শোনা হয়।
মেয়ে: মুডের ওপর নির্ভর করে। সেদিন বৃষ্টির দিনে সারা দিন রবীন্দ্রসংগীত শুনেছি। আবার জ্যাজ, ব্লুজ, ক্লাসিক্যাল, আধুনিক বাংলা গান সবই শুনি।
৭. পছন্দের রং?
সারা যাকের: কালো।
মেয়ে: কালো ও টারকোয়েজ।
৮. অবসরে কী করা হয়?
সারা যাকের: ঘর গোছাতে ভালো লাগে। বেশি ভালো লাগে ইরেশ ও শ্রিয়ার সঙ্গে গল্প করতে। একটা ক্রিয়েটিভ রাইটিংয়ের কোর্স করছি।
মেয়ে: বেড়াতে ভালো লাগে। আবার অলস সময় কাটাতে ভালোবাসি। রান্নাও করি।
সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা