সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]মোবাইল ফোনআমার নকিয়া ১১১০ মডেলের মোবাইল ফোনসেটে লাউডস্পিকার চালু করলে গড়গড় আওয়াজ হয়। পরিষ্কার কথা শোনা যায় না। কী করতে পারি?আবদুল আওয়াল, কুষ্টিয়া। এ ক্ষেত্রে আপনি ভালো কোনো বিশেষজ্ঞ বা নকিয়ার কাস্টমার কেয়ার কেন্দ্রে গিয়ে নকিয়া মোবাইল ফোনের আসল স্পিকার লাগালে সমাধান পাবেন। লক্ষ রাখবেন, মোবাইল ফোনের ভেতরে লোহার গুঁড়া যেন কখনো না ঢোকে। লোহার গুঁড়া ঢোকার কারণে অনেক সময় এ সমস্যা হতে পারে।আমি নকিয়া ৬৩০৩সি মডেলের মোবাইল ফোনসেট ব্যবহার করি। আমি জানতে চাই, আমার মোবাইল ফোনে সর্বোচ্চ কত ধারণক্ষমতার মেমোরি কার্ড ব্যবহার করলে ভালোভাবে কাজ করবে।মো. বায়েজিদ আলমবৃন্দাবনপাড়া, বগুড়া।নকিয়া ৬৩০৩সি সেটে সর্বোচ্চ ২ গিগাবাইট মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন। তাহলে ভালো কাজ করবে। এর বেশি মেমোরি কার্ড না লাগানোই ভালো।আমার একটি পামওয়ান টেরো-৬৫০ মডেলের মোবাইল ফোন আছে।কিছু দিন আগে হাত থেকে পড়ে গিয়ে এর পর্দা ফেটে যায়। এরপর মোবাইল সেট চালু হলেও স্ক্রিনে কিছু দেখা যায় না। এটি আমি কোথায় ঠিক করতে পারি এবং কত টাকা খরচ হতে পারে? আসাদুজ্জামান সখীপুর, টাঙ্গাইল। এর পর্দাটা পরিবর্তন করতে হবে। দাম পড়বে ছয় থেকে সাত হাজার ৫০০ টাকা। এ ক্ষেত্রে একটা বিষয় নিশ্চিত হবেন, ডিসপ্লে পর্দা ছাড়া ফোনকল করাও যায় না আবার কল আসেও না। পরামর্শ দিয়েছেন মো. কামাল হোসেনস্বত্বাধিকারী, সাইম প্লাস অ্যান্ড ইলেকট্রনিকস।