সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]কম্পিউটারআমার কম্পিউটার চালু করলে মাউস এবং কি-বোর্ড কাজ করে না। কেসিংয়ে রিসেট করলে মাঝেমধ্যে কাজ করে। /System 32>Mtosurnl.exe এটাকে মিসিং দেখায় মাঝেমধ্যে। Viras Scan করেও কিছু পাওয়া যায়নি। নতুন উইন্ডোজ ইনস্টলকরলে কিছুদিন পর এ সমস্যা আবার ফিরে আসে। এটা কি মাদার বোর্ডের সমস্যা? মাদার বোর্ড, প্রসেসর ইন্টেল, কম্পিউটারের বয়স দুই বছর। সমাধান দিলে উপকৃত হব।বরুণ প্রকাশ মণ্ডল, পাইকগাছা, খুলনা।আপনার সমস্যাটি কম্পিউটার ভাইরাসের কারণে। উইন্ডোজ ইনস্টল করে অ্যান্টি-ভাইরাস চালিয়ে সম্পূর্ণ হার্ডডিস্কটি ক্লিন করে ফেলেন।পরামর্শ দিয়েছেন এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক (ব্যবসায় ব্যবস্থাপনা) রায়ানস আইটি লিমিটেড।কম্পিউটার কীভাবে ভাইরাসমুক্ত রাখব? আমার কম্পিউটারে ভাইরাস আক্রমণ হলে কীভাবে প্রতিরোধ করব?মো. তাহমিদ জামান, রাজশাহী।কম্পিউটার ভাইরাসমুক্ত করা জন্য অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। তা না হলে ভাইরাসমুক্ত হবে না। কম্পিউটার পুরোপুরি ভাইরাসমুক্ত করতে হলে লাইসেন্সড অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার করা ভালো। নমুনা সংস্করণ বা কপি করা সফটওয়্যার ব্যবহার করলে কম্পিউটার পুরোপুরি ভাইরাসমুক্ত হয় না। কম্পিউটারের ফাইল নষ্ট হয়। এ কারণে ভাইরাসমুক্ত করতে হলে অ্যান্টি-ভাইরাস ব্যবহার করতে হবে এবং সেটা হতে হবে লাইসেন্স সফটওয়্যার। যদি কম্পিউটারে ভাইরাস আক্রমণ করে তাহলে অ্যান্টি-ভাইরাস ইনস্টল করে ভাইরাসমুক্ত করতে হবে। অবশ্যই লক্ষ রাখতে হবে, অ্যান্টি-ভাইরাসটি হালনাগাদ হচ্ছে কি না। এ জন্য আপনার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ থাকতে হবে। পরামর্শ দিয়েছেন হাবিবা আক্তারসফটওয়্যার ডিপার্টমেন্ট (নরটন) কম্পিউটার সোর্স লি.টিভিকার্ডঅস্ট্রেলিয়া থেকে এইচডিটিভি নামের একটি স্টিক ইউএসবি টিভি কার্ড কিনেছি। কিন্তু বাংলাদেশে এনে দেখি এটি চলছে না। রিজিওনে এশিয়ার চীন বাদে অন্য কোনো দেশের নাম নেই। কিন্তু ইউনিভার্সাল আছে। স্ক্যান করতে দিলে কোনো চ্যানেল খুঁজে পায় না। উল্লেখ্য, এর সঙ্গে একটি ছোট অ্যান্টেনাও দেওয়া হয়েছে। এর মডেল হলো DVB-T [Blaze HDTV]। আমাকে এর সমাধান দিলে উপকৃত হব।অয়ন খান, মোহাম্মদপুর, ঢাকা।সম্ভবত আপনার টিভি কার্ডটি বাংলাদেশ রিজনের জন্য সহজলভ্য নয়। এ সমস্যার কারণে আপনার অস্ট্রেলিয়া থেকে আনা টিভি কার্ডটি ব্যবহার করা যাচ্ছে না।পরামর্শ দিয়েছেন এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক (ব্যবসায় ব্যবস্থাপনা) রায়ানস আইটি লিমিটেড।