সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]প্রায় তিন মাস ধরে আমি ট্রানসেন্ডের একটি চার গিগাবাইটের পেনড্রাইভ ব্যবহার করছি। সম্প্রতি কোনো কম্পিউটার থেকে ফাইল পেনড্রাইভের মাধ্যমে আনলে তা অন্য কম্পিউটারে চলে না। পেনড্রাইভ থেকে কোনো কিছু কপি করতে গেলে কপি না হয়ে লেখা আসে can’t read file or folder। পেনড্রাইভ ফরম্যাট করেও সমাধান পাইনি। এর সমাধান কী? মো. মিনহাজ বায়োজিদ বোস্তামী, চট্টগ্রাম।আমার কাছে মনে হচ্ছে সমস্যাটি কম্পিউটার এবং পেনড্রাইভ দুটোর যেকোনো একটিতে হতে পারে। যদি পেনড্রাইভে সমস্যা হয়, তাহলে ট্রানসেন্ডের ওয়েবসাইটে গিয়ে প্রোগ্রাম নামিয়ে ফরম্যাট করে নিতে হবে। তাহলে পেনড্রাইভে কোনো সমস্যা থাকলে অবশ্যই সমাধান হয়ে যাবে। আর যদি তাতে সমাধান না হয় সেক্ষেত্রে অনেক কারণে হতে পারে। ভাইরাস, ইউএসবি, উইডোজের কারণে হতে পারে। উল্লেখ্য, আপনার পেনড্রাইভে আজীবন বিক্রয়োত্তর সেবা আছে। সমাধান না হলে কোনো ট্রানসেন্ডে দোকানে দেখাতে পারেন। আমার কম্পিউটারের যন্ত্রাংশ হলো—১.৮ গিগাহাইর্টজ পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসর, ম্যাক্সটর ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক, ইন্টল মাদারবোর্ড ইত্যাদি। আমার সমস্যা হচ্ছে, কম্পিউটার চালু করার ৩০ থেকে ৪০ মিনিট পর পিসি নয়তো স্পিকার থেকে সিগন্যাল দেওয়ার মতো শব্দ করে। শব্দ চার-পাঁচ সেকেন্ড ধরে হয়। কিছু সময় পর আবার হচ্ছে। এর সমাধান কী?অনেক কারণে আপনার এ সমস্যা হতে পারে। বাসায় বৈদ্যুতিক সংযোগে যদি ভালোভাবে আরথিং করা আছে কি না সেটা দেখে নিন। যদি না করা থাকে তবে ভালো কোনো ইলেকট্রশিয়ান দিয়ে আরথিং করিয়ে নিন। ভাইরাসের কারণেও হতে পারে, সে ক্ষেত্রে অ্যান্টিভাইরাস সফটওয়ার ব্যবহার করতে পারেন। মাইক্রোফোন লাগানো আছে কি না সেটা ভালোভাবে দেখে নিন। মিউট করা থাকলে মিউট উঠিয়ে দিন। সে ক্ষেত্রে সমাধান পেতে পারেন। পরামর্শ দিয়েছেন: এস এম আরিফুজ্জামান ব্যবস্থাপক, রানায়নস আইটি লিমিটেড।