সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]কম্পিউটারআমার পেন্টিয়াম ফোর মানের কম্পিউটার। অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় যখন উইন্ডোজের লোগো আসে, তখন সেটি থেমে যায়। অনেকক্ষণ পর চালু হয়। কী করলে এ সমস্যা দূর হবে? ফরম্যাট করেও কোনো লাভ হয়নি। ন. জামান, স্টেশন রোড, রংপুরঅনেক কারণে এ সমস্যা হতে পারে। যেমন, র্যাম, পাওয়ার সাপ্লাই, ইউপিএস এমনকি উইন্ডোজেও এ সমস্যা থাকতে পারে।ঠিক কী কারণে এ সমস্যা হচ্ছে, না দেখলে বলা মুশকিল। ভালো হয়, আপনি কোনো সার্ভিস সেন্টারে দেখান। ৯ সেপ্টেম্বর ২০০৯-এ প্রকাশিত প্রজন্ম ডটকমের প্রযুক্তির কুসংস্কার পড়ে জানতে পারলাম, কম্পিউটার বন্ধ করার জন্য শাটডাউন করার দরকার নেই। সরাসরি সুইচ বন্ধ করে দিলেকম্পিউটারের কোনো ক্ষতি হয় না। কিন্তু আমার কম্পিউটারে যদি শাটডাউন না করে দুইবার বন্ধ করি, তাহলে তৃতীয়বার অন করার সময় তা সি ড্রাইভ চেক করে। তারপর আবার যদি কোনো সময় সরাসরি সুইচ বন্ধ করি, তাহলে পরের বার চালু করার সময় তা আমি সেফ মুডে খুলব কি না, তা জানতে চায়। সেটা সিলেক্ট করলে ‘উইন্ডোজ এক্সপি’ এই পর্যন্ত লেখা আসে, আর বারবার রিস্টার্ট হতে থাকে। কিন্তু .ডেস্কটপ পর্যন্ত কখনো যায় না। এ অবস্থায় এক্সপি সেটআপ দিলে সমস্যার সমাধান হয়। এ ছাড়া অন্য কোনো পথ আছে কি? হাসান, ঢাকাকন্ট্রোল প্যানেলের পাওয়ার অপশনের অ্যাডভান্সে পাওয়ার বাটনের কাজ নির্ধারণ করা যায়। যদি শাটডাউন সিলেক্ট করা থাকে তাহলে পাওয়ার বাটন চাপলে ঠিকভাবেই উইন্ডোজ শাটডাউন হওয়ার কথা। যদি ঠিকমতো শাটডাউন না হয়, তাহলে উইন্ডোজ সেফ মুডে চালু হওয়ার অপশন দেবে। নিশ্চিত হোন, ঠিকমতো শাটডাউন হচ্ছে। তাহলে এ সমস্যা হবে না। আমি উইন্ডোজ এক্সপি ২০০২ ব্যবহার করি। ফলে গেমস ফর উইন্ডোজ লাইভ নামে সফটওয়্যারটি চালাতে পারছি না। এতে আমি বেশ কিছু গেম খেলতে পারছি না। কীভাবে উইন্ডোজ এক্সপি এসপি-৩ ২০০৯ ইনস্টলকরব? নাম প্রকাশেঅনিচ্ছুকবাজারে উইন্ডোজ এক্সপি উইথ এসপি৩-এর সিডি কিনতে পাওয়া যায়। এটা চালিয়ে আপনি আগের উইন্ডোজ আপডেট করতে পারবেন অথবা নতুনভাবে ইনস্টল করতে পারেন। আমি উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। আমার কম্পিউটারের জি ড্রাইভে পলক নামে একটা ফোল্ডার লুকানো (হাইড করা) ছিল। আমি এটাকে দেখাই (শো করা) এবং ফোল্ডারে কার্সার রেখে ডান ক্লিক করে কালার লেভেল থেকে পিংক নির্বাচন করি। তখন ফাইলটি অদৃশ্য হয়ে যায়। এরপর আমি ফাইলটি খুঁজি। কিন্তু পাইনি। রানা, চট্টগ্রামআপনি ফোল্ডার অপশনের ভিউতে গিয়ে শো হাইড ফাইল অ্যান্ড ফোল্ডারে টিক দিন, তার নিচে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ এবং হাইড প্রোটেকআরএস অপারেটিং সিস্টেম ফাইলের টিক দুটি উঠিয়ে দিয়ে দেখতে পারেন। না হলে ড্রাইভের ভেতর pobu নামের ফোল্ডারটি খুঁজুন।পরামর্শ দিয়েছেন এসএম আরিফুজ্জামান, ব্যবস্থাপক, রায়ানস আইটি লিমিটেড