সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]আমার সিমেন্স এ ৭৫ ফোনসেটটি গ্রামের বাড়িতে ব্যবহার করা হতো। এখন এটি আমি ব্যবহার করি। এখন নেটওয়ার্ক থাকে না। একই সংযোগ ব্যবহার করে অন্য ফোনে যখন নেটওয়ার্ক প্রায় পূর্ণ থাকে। ফোন বন্ধ করার পর যখন চালু করি, তখন কিপ্যাডের আলো একবার মাত্র জ্বলে ওঠে আর জ্বলে না। সমাধান পাব? সিমেন্সের কোনো কেয়ার বা সার্ভিসিং সেন্টারের ঠিকানা জানালে ভালো হয়।মো. শাকিল আদনানউত্তরা, ঢাকা। আপনার ফোনসেটে প্রথমত নেটওয়ার্কের সমস্যা আছে।হয়তো যন্ত্রাংশের সমস্যাও রয়েছে। এখন সিমেন্সের কোনো সার্ভিস সেন্টার আমাদের দেশের নেই।আমি দেড় বছর ধরে নকিয়া ২৬৩০ ব্যবহার করছি। আমি সেট বন্ধ করে চার্জ দিই কিন্তু দুই মাস ধরে দেখছি চার্জের পর মোবাইল চালু করলে বন্ধ হয়ে যায় এবং আবার নিজে নিজে চালু হয়। এক বছর আগেও এ রকম সমস্যা হয়েছিল। কিছুদিন যাওয়ার পর এ রকম সমস্যা আর হয়নি। কিন্তু হঠাৎ আবার এ সমস্যা শুরু হয়েছে।এ সমস্যার জন্য আমি কি এখন থেকে মোবাইল অন থাকা অবস্থায় চার্জ দেব? রুবেল হোসেন মিরপুর-২, ঢাকা-১২১৬।মোবাইল চালু বা বন্ধ করে চার্জ দিলে এ সমস্যা হয় না। তবে বন্ধ করে চার্জ দেওয়া ভালো। আপনার এ ক্ষেত্রে সফটওয়্যার সমস্যার সমাধান করলে সমাধান পাবেন। আমার মোবাইল ফোনসেট নকিয়া ২৬০০। মোবাইলে প্রতি মিনিটে একবার করে পর্দায় আলো জ্বলে Welcome to Grameen phone network লেখা দেখায়। এর settings change করলেও এ লেখা আসার কোনো পরিবর্তন হয় না। ফলে দ্রুত চার্জ শেষ হয়ে যায়। দিনে দুবার চার্জ দিয়েও মোবাইলটি ঠিকমতো ব্যবহার করা যায় না। নতুন ব্যাটারিও লাগানো হয়েছে। এখন কী করা উচিত?নাম প্রকাশে অনিচ্ছুক আপনার ফোন ভালো আছে। সিমটা বদলেনিলে এর সমাধান হবে।আমি প্রায় ছয় মাস ধরে নকিয়া ২৭০০সি ব্যবহার করে আসছি। কয়েক দিন আগে আমি লক্ষ করি, যত এসএমএস পাঠিয়েছি আজ অবধি সেসব আউটবক্সে জমা হয়েছে। কোনো এসএমএসই কারও কাছে পৌঁছায়নি। আমার সেটে আর কোনো সমস্যা নেই। তাহলে এসএমএস যাচ্ছে না কেন? মো. আজিজুল হকসেগুন বাগিচা, ঢাকা। আপনি যখন এসএমএস Send করেন, তখন তা send না হয়ে তা outbox-এ জমা হয়। এটা নেটের জন্য হতে পারে। ফোনসেট ভালো আছে। তাতেও সমাধান না হলে যে অপারেটরের সিম ব্যবহার করেন, সেখানে সমাধান হতে পারে।আমি দীর্ঘদিন ধরে নকিয়া ৬২৩০ মোবাইল ফোনসেট ব্যবহার করি। এই ফোন থেকে আমি ফেসবুক ব্যবহার করি। কীভাবে এই মোবাইল ফোনসেটের মাধ্যমে ফেসবুকে আমার ছবি প্রকাশ করতে পারি? অপেরা মিনি ৪.২-এর মাধ্যমে কোনো ওয়াপসাইটে ছবি রাখা যায় না। কারণ কী? মাহমুদ হাসান, মাদারীপুর। আপনার ৬২৩০ মডেলের ফোন দিয়ে ফেসবুকের ছবি ডাউনলোড বা আপলোড করা যাবে না। এই প্রযুক্তির সমর্থন নেই।পরামর্শ দিয়েছেন মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস