সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণ কী? আমার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত কি না তা কীভাবে বুঝব? রত্না, ঠাকুরগাঁও।কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস বা ওয়ার্ম বেশি প্রবেশ করে। অচেনা ই-মেইল থেকে ভাইরাস আক্রমণের আশঙ্কা থাকে। তাই অচেনা ই-মেইলের সংযুক্ত ফাইল (অ্যাটাচমেন্ট) না খোলাই ভালো। ফাইল বা কোনো তথ্য নেওয়ার জন্য পেনড্রাইভ ব্যবহার করলে সেটিতে ভাইরাস থাকলে কম্পিউটার আক্রান্ত হতে পারে।ভাইরাস বা ওয়ার্মঠেকাতে আপনার কম্পিউটারে আসল (লাইসেন্সড) অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। এবং তা সবসময় হালনাগাদ রাখতে হবে।কম্পিউটারের ইউএসবি পোর্টে পেনড্রাইভ লাগানোর পর পেনড্রাইভের ফাইল না খুলেআগে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পেনড্রাইভটি পরীক্ষা (স্ক্যান) করে নেওয়া উচিত। আট বছর আগে কম্পিউটার কিনি। কম্পিউটারটির প্রসেসর পেন্টিয়াম ফোর মানের। কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ আছে। কেনার প্রথম দিকে অনেক ভালো চললেও এখন কম্পিউটারটিতে কোনো কাজ করতে গেলে আগের চেয়ে অনেক বেশি সময় লাগে। কোন সমস্যার কারণে এটি হচ্ছে জানতে চাই। মিথিলা মজুমদার, আজিমপুর, ঢাকা। যখন আপনি কম্পিউটার কিনেছেন তখন আপনার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ ছিল কি না সেটা উল্লেখ করেননি। ইন্টারনেট সংযোগ দেওয়ার ফলে অনেক সময় কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে। নতুন থাকার সময় ভাইরাস না থাকার কারণে কম্পিউটার অনেক ভালো চলত। এখন কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে কাজে আগের চেয়ে অনেক বেশি সময় লাগে। আমার কম্পিউটার প্রায়ই চালু হতে চায় না (বুট ফেল)। এন্টার করলে বলে, ‘দয়া করে আপনার কম্পিউটার পুনরায় চালু (রি-বুট) করুন।’ এই সমস্যা মাঝেমধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যায়। সমাধান জানাবেন কি? নেহাল শাহরীয়ার, চাঁদপুর। অনেকগুলো কারণে আপনার কম্পিউটারে এই সমস্যা হতে পারে। আপনার কম্পিউটারের উইন্ডোজ চালু হওয়ার সময় দরকারি কিছু ফাইল খুঁজে পায় না।হার্ডডিস্কের C:\ ড্রাইভে ব্যাড সেক্টর থাকলেও এমন হতে পারে। এই সমস্যা অনেক সময় ডেটা কেবলের কারণেও হতে পারে। হার্ডডিস্ক পরিবর্তন করলে এই সমস্যার সমাধান হতে পারে। আমার একটি ডেস্কটপ কিনেছি দেড় বছর আগে। এটার গ্রাফিকস কার্ড কিছু দিন আগে নষ্ট হয়ে গিয়েছিল। এখন চালু করলে প্যাঁ প্যাঁ শব্দ করতে থাকে এবং আর চালু হয় না। মনিটরের পাওয়ার লাইট জ্বলে-নেভে।সেজার ইসলাম অয়ন১৫ আনসার ব্যাটালিয়ন, লংগদু, রাঙামাটি। কম্পিউটারে পুরোনো গ্রাফিকস কার্ড পরিবর্তন করতে পারেন। নতুন একটি গ্রাফিকস কার্ড লাগালে এই সমস্যা দূর হতে পারে।