সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]আউটসোর্সিংআমি আউটসোর্সিং কাজের সঙ্গে জড়িত হতে চাই। এ জন্য যে ফ্রিল্যান্স ফেস্ট নামক আউটসোর্সিং ফোরাম রয়েছে, সেখানে কীভাবে নিবন্ধন করব? জানালে উপকৃত হব।মাহবুব, জিঞ্জিরা, ঢাকা। ‘ফ্রিল্যান্স ফেস্ট’ হচ্ছে মুক্ত পেশাজীবীদের জন্য গঠিত একটি ফোরাম। অন্যান্য ফোরামে যেভাবে নিবন্ধন করতে হয়, এখানেও ঠিক একইভাবে ব্যবহারকারীর নাম, গোপন নম্বর (পাসওয়ার্ড) এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্য দিতে হবে। এরপর সাইটের অ্যাডমিনিস্ট্রেটর সেই ব্যবহারকারীর তথ্য যাচাই করে তাকে সাইটে যোগ দেওয়ার অনুমতি দেবে, যা পরবর্তী সময় ই-মেইলের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হবে।পরামর্শ দিয়েছেন: মো. জাকারিয়া চৌধুরীপরিচালক, ওয়েবক্রাফট বাংলাদেশ।কম্পিউটারআমার কম্পিউটারে ২.৬ গিগাহার্টজ গতির ডুয়েল কোর প্রসেসর, ফক্সকনের জি ৪১এমএক্স-কে ফাসিন মাদারবোর্ড, ১ গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইটের হার্ডডিস্ক, ডেলের সাড়ে ১৪ ইঞ্চি মনিটর ইত্যাদি রয়েছে। কম্পিউটারটি চালালে প্রথম দুই মিনিট শব্দ জোরে হয়, তার পর কমে যায়। আর দুই থেকে তিন দিন পর পর কম্পিউটার চালু করলে হ্যাং হয়ে যায়, মাউস ও কি-বোর্ড কাজ করে না। সমাধান কী?ইভান, খুলনাআপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিটের সমস্যা থাকতে পারে। র্যামের সমস্যাও হতে পারে। ভালো হয় কম্পিউটারটি যে দোকান থেকে কিনেছেন সেই দোকানে দেখানো। ল্যাপটপ কম্পিউটারআমি কমপ্যাক সি-৪৫০ মডেলের ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করি। সমস্যা হচ্ছে, আমি ইন্টারনেট থেকে বেশ কিছু পিডিএফ ফাইল নামিয়েছি (ডাউনলোড), কিন্তু এখন কোনোভাবেই ফাইলগুলো খুলতে পারছি না। ফাইলগুলো খুলে কীভাবে প্রিন্ট করতে পারব? নাজমুল আহসানজোরারগঞ্জ, মিরসরাই, চট্টগ্রামঅ্যাডবি অ্যাক্রোব্যাট রিডার নামের সফটওয়্যারটি ইন্টারনেট থেকে নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করতে হবে। অ্যাক্রোব্যাট রিডার দিয়ে সব পিডিএফ ফাইল খুলবে এবং প্রিন্ট হবে। সফটওয়্যারটি বিনা মূল্যে পাবেন www.adobe.com ঠিকানার ওয়েবসাইট। আমার ল্যাপটপ কম্পিউটারে সনি এরিকসন ফাইল ম্যানেজার সফটওয়্যার ইনস্টল করেছিলাম। এখন আমি সেটি মুছে ফেলতে চাইছি, কিন্তু কোনো কিছুতেই মুছে ফেলা যাচ্ছে না। কীভাবে সফটওয়্যারটি মুছে ফেলতে পারব?মোস্তাফিজবিএম কলেজ, বরিশালসনি এরিকসন ফাইল ম্যানেজার সফটওয়্যারটি যদি কন্ট্রোল প্যানেল থেকে মোছা (আনইনস্টল বা রিমুভ) না যায়, তবে ইন্টারনেট থেকে ইওর আনইনস্টলার সফটওয়্যারটি নামাতে হবে। এরপর সেটি কম্পিউটারে ইনস্টল করতে হবে। ইওর আনইনস্টলার সফটওয়্যারটি চালু করে সনি এরিকসন ফাইল ম্যানেজার সফটওয়্যারটি নির্বাচন করে তা মুছে ফেলতে হবে। এ ছাড়া আপনি সনি এরিকসন সফটওয়্যারটি আবার ইনস্টল করার প্রক্রিয়া শুরু করতে পারেন। এক্ষেত্রে মুছে ফেলার (রিমুভ) অপশন আসবে। কম্পিউটার আমার কম্পিউটারে ইন্টেলের ৯৪৫ মাদারবোর্ড, ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর ৩ গিগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৮০ গিগাবাইট হার্ডডিস্ক আছে। আমি আরও ১ গিগাবাইট র্যাম ব্যবহার করব। তখন সর্বোচ্চ কত ধারণ ক্ষমতার হার্ডডিস্ক ব্যবহার করলে আমার কম্পিউটারে গতির কোনো সমস্যা হবে না। আমি বাড়তি আরও একটা হার্ডডিস্ক ব্যবহার করতে চাই। বরুণ প্রকাশ মণ্ডল, পাইকগাছা, খুলনাবাজারে থাকা সর্বোচ্চ ধারণক্ষমতার হার্ডডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন।পেনড্রাইভwww.ace.com ওয়েবসাইট থেকে সফটওয়্যার সংগ্রহ সেটি দিয়ে নাকি অ্যাপাসার পেনড্রাইভে দ্বিগুণ তথ্য ধারণ করা যায়। এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে পেনড্রাইভ ফরম্যাট করলে কি আগের অবস্থায় ফিরে আসবে? মো. রাজীব হোসেন, ফরিদপুর।আসলে এসিই সফটওয়্যারটি একটি কম্পিউটার ফাইলের আকার ৫০ শতাংশ সংকুচিত করতে (কমপ্রেস) পারে। সেই হিসেবে দ্বিগুণ তথ্য ধারণ করা যাবে ওই পেনড্রাইভে। পেনড্রাইভ ফরম্যাট করলে আবার আগের অবস্থানে ফিরে আসবে। পরামর্শ দিয়েছেন—এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক, রায়ানস কম্পিউটারপরামর্শ দিয়েছেন—এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক, রায়ানস আইটি লিমিটেডগেমস১. ত্রিমাত্রিক (থ্রিডি) এজিপি বা গ্রাফিক্স কার্ড ছাড়া ত্রিমাত্রিক এবং অন্যান্য গেম খেলা কি সম্ভব?২. আমার কম্পিউটারে ‘ভাইস সিটি’ গেমটি খেলা যেত। কিন্তু এখন গেমটি চালাতে গেলে বার্তা আসে ‘গ্র্যান্ড থেফট অটো ভিসি ক্যাননট ফাইন্ড অ্যাভেলেবেল ভিডিও মেমরি’। ৩. স্পাইডার ম্যান ২ গেমসটি চালাতে গেলে বার্তা আছে ‘Please enable Direct 3D Acceleration, you can do this by starting dxdiag and enabling Direct 3D Acceleration in the display 1/2 tab after installing Directx 8.1b (or leter) and the latest drivers for your graphics card’.৪. আইজিআই-২ কভার্ট স্ট্রাইক গেমটি খেলতে গেলে বার্তা আসে ‘Can not found 3D Sound provider’.কিন্তু রোডর্যাশ, ভার্চুয়াল কপ, পকেট ট্যাঙ্ক ইত্যাদি গেম খেলতে কোনো সমস্যা হয় না। আমার কম্পিউটারে আছে—১.৮ গিগাহার্টজের পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসর, ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক, ১ গিগাবাইট ডিডিআর-২ র্যাম, ইন্টেল মাদারবোর্ড ইত্যাদি। সমস্যাগুলোর সমাধান কী? মো. হাসানুজ্জামানপারফলসী, হরিণাকুণ্ড, ঝিনাইদহ১. বাড়তি গ্রাফিক্স কার্ড ছাড়া সাধারণ থ্রিডি গেমগুলো চলবে। থিডি হাই ডেফিনেশন গেমগুলো খেলতে গেম চলার জন্য দরকারি (রিকয়ার্ড) যন্ত্রাংশ ও সফটওয়্যার লাগবে। ২. যদি গ্রাফিক্স কার্ড সঠিকভাবে ইনস্টল করা না হয়ে থাকে তবে কার্ডটি আবার সেটআপ করতে হবে। এর পরও একই বার্তা এলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করুন। ৩. ডাইরেক্ট এক্স ৮.১/৯.০ ইনস্টল করলে এই বার্তা আর দেখাবে না। মাদারবোর্ডের সিডিতে ডাইরেক্ট এক্স সফটওয়্যার থাকে। সংস্করণ না মিললে ইন্টারনেট থেকে সংগ্রহ করতে হবে। ৪. সাউন্ডকার্ড সঠিকভাবে ইনস্টল করা না থাকলে সেটি আবার ইনস্টল করতে হবে। আর যদি সাউন্ডকার্ড ইনস্টল করা থাকে তবে গেমের setting থেকে sound enable করতে হবে।