সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]আমার মোবাইল ফোনসেট নকিয়া-৩১২০সি। কীভাবে আমার ফোনে সরাসরি টেলিভিশন (লাইভ টিভি) দেখার সুবিধা চালু করতে পারব? আমার এ মোবাইল ফোন দিয়ে কি ওয়াইম্যাক্স ব্যবহার করতে পারব? যদি পারি, তবে এর গতি জিপি এজ মডেমের চেয়ে বেশি হবে কি?আনন্দ পাল ভাঙ্গা, ফরিদপুর।মোবাইল ফোন সেবাদাতার নেটওয়ার্কে লাইভ টিভি দেখার সুবিধা না থাকলে টেলিভিশন দেখতে পাবেন না। তবে মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন দেখতে পারবেন। সে ক্ষেত্রে বিশেষ সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। এমন একটি সফটওয়্যার হলো রক টিভি। আর সেটটি যদি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক সমর্থন করে, তবে ইন্টারনেট লাইভ টিভি সফটওয়্যার ব্যবহার করতে হবে। আপনার এই সেটে ওয়াইম্যাক্স ব্যবহার করার সুবিধা নেই। আমি কয়েক দিন আগে দুই গিগাবাইটের একটি মাইক্রোএসডি মেমোরি কার্ড কিনি। কিছুদিন পর এতে কোনো গান বা ভিডিও রাখলে তা কার্ডে সেইভ হয় ঠিকই, কিন্তু মেমোরি কার্ডে দেখায় খালি জায়গা আছে ০.০০ কিলোবাইট। ফরম্যাট করলে কিছুদিন ঠিক থাকে কিন্তু আবার একই সমস্যা হয়। কী করব?ইমরান ইমাম মিরপুর, কুষ্টিয়া।মেমোরি কার্ডে সমস্যা থাকলে এ উপসর্গগুলো দেখা যায়। এ সমস্যার সমাধান ভালো ব্র্যান্ডের মেমোরি কার্ড ব্যবহার করা।কিছুদিন আগে একটি পুরোনো মোবাইল ফোনসেট কিনেছি। সেটা আইটেলের। এর মডেল আইটি-১০৫। এই সেটের নেটওয়ার্ক সার্ভিস ফাংশনের ৩ নম্বর ফাংশন Call barring। এটা সক্রিয় করার জন্য যে barring code চাচ্ছে, সেটা কোথায় পাব? আয়নাল হোসেনবিএম কলেজ, বরিশাল। আইটেলের মোবাইল ফোন বাংলাদেশে খুব বেশি প্রচলিত নয়। এ ক্ষেত্রে আপনি barring code জানার জন্য ভালো কোনো মোবাইল বিশেষজ্ঞকে ফোনটি দেখাতে পারেন।আমার সনি এরিকসন-কে৫৫০আই মোবাইল ফোনসেট। আমার সেট দিয়ে আগে প্রচুর সফটওয়্যার, গান, ৩৬ মেগাবাইট পর্যন্ত নাটক ডাউনলোড করতাম। কিন্তু এখন ডাউনলোড হয় না। মোবাইল মেরামতকারীর কাছ থেকে ফ্ল্যাশ করিয়েও কাজ হয়নি। এখন আমি কী করতে পারি?সুমন মোল্লা, কিশোরগঞ্জআপনার কে৫৫০আই সেটটিতে কোন সেবাদাদার সংযোগ ব্যবহার করেন তা বলেননি।ফ্ল্যাশ করানোর পর কনফিগার করিয়েছেন কি না? না করালে ফোন সেবাদাতার নিয়ম অনুযায়ী কনফিগার করিয়ে নেবেন।আমার নকিয়া ১৬০০ সেট ভালোই চলছিল। কিন্তু দুই-তিন মাস ধরে আমার অজান্তে সেভ করা জরুরি মোবাইল নম্বর মুছেযায়। কারণ কী?আশিকুর রহমানমতলব, চাঁদপুর।প্রথমত, আপনার ১৬০০ মডেলের সেটে মেমোরি পরিপূর্ণ আছে কি না, তা দেখতে হবে। দ্বিতীয়ত, সফটওয়্যারের সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে ফ্ল্যাশ করিয়ে নিলে সমাধান হতে পারে।আমি গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহার করি। মডেম হিসেবে নকিয়া-৩১১০ সেট ব্যবহার করে থাকি। সমস্যা হচ্ছে, সেটে ডেটা কেব্ল প্রবেশ করানোর পর মোবাইল ফোন নেটওয়ার্ক পায় না।ফলে সংযোগ পাওয়া যায় না। আমার বাড়ি থেকে গ্রামীণফোনের টাওয়ার এক কিলোমিটার দূরে। কীভাবে এ সমস্যা থেকে রক্ষা পেতে পারি?আকাশবাঘা, রাজশাহী। এ ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার ফোনটি Master Reset করতে হবে। তাতেও সমাধান না হলে হার্ডওয়্যার সমস্যার জন্য ভালো কোনো সার্ভিস সেন্টারে আপনার সেটটি দেখাতে পারেন। মাস্টার রিসেট করার আগে মোবাইল ফোনে তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে হবে, না করলে মুছে যেতে পারে।আমি নকিয়া এন৭২ সেট ব্যবহার করি। আমি আমার ফোনে বাংলা ওয়েবসাইট দেখতে পারি না। আমি বাংলা ওয়েব ব্যবহার করতে চাই। বিসান বিশ্বাস ঝিনাইদহ।মোবাইল ফোনে বাংলা দেখার জন্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার অপেরার মোবাইল সংস্করণ অপেরা মিনি ব্যবহার করতে পারেন। ছোট এ সফটওয়্যারটি নামিয়ে (ডাউনলোড) চালু করুন। এবার অ্যাড্রেসবারে opera:config লিখে Use bitmap fonts for complex scripts অপশনটিতে YES করে দিন। এতে ওয়েব পেইজ বাংলা হলে বাংলা দেখা যাবে। আর না হলে কিছু ফন্ট ইনস্টল হবে, তবে বাংলা দেখা যাবে। পরামর্শ দিয়েছেন মো. কামাল হোসেনস্বত্বাধিকারীসাইমপ্লাস ও ইলেকট্রনিকস