সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]ফেসবুকআমার মোবাইল ফোনে তোলা ছবি ফেসবুকে রাখতে (আপলোড) পারি না। এ সমস্যার সমাধান কী?খালেদ মিয়া, টাঙ্গাইল।ফেসবুকে মোবাইল ফোন থেকে ছবি আপলোড করার জন্য প্রথমে আপনার পারসোনালাইজড ই-মেইল দরকার হবে। এর জন্য আপনাকে ফেসবুকে ঢুকে (লগ-ইন) নিচে ফুটারে মোবাইল লিংকে ক্লিক করে মোবাইল পেজে যেতে হবে। সেই পেজে মোর মোবাইল ফেসবুক প্রোডাক্টসে গিয়ে আপলোড ভায়া ই-মেইলের নিচে গিয়ে আপনার জন্য একটি পারসোনালাইজড ই-মেইল ঠিকানা তৈরি করার নির্দেশ দেবেন। এরপর যেকোনো মোবাইল ফোন থেকে ই-মেইল করে অ্যাটাচমেন্ট হিসেবে ছবি পাঠালে ফেসবুকে তা চলে যাবে।পরামর্শ দিয়েছেন—ওমর শেহাবসফটওয়্যার প্রকৌশলী, নীলাভ টেকনোলজিসকম্পিউটারআমার কম্পিউটারটি চালু অবস্থায় হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এর কারণ কী?মোকাদ্দেস, সিরাজগঞ্জ।অনেক কারণে আপনার কম্পিউটারে এ সমস্যা হতে পারে। র‌্যাম, পাওয়ার সাপ্লাই ও মাদারবোর্ডে সমস্যার কারণে হঠাৎ কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে।আমার কম্পিউটার ইন্টেল ডি৮৬৫ জিবিএফ মাদারবোর্ড ইন্টেল পি৪ ২.৬৬ গিগাবাইট প্রসেসর ও ৫১২ মেগাবাইট র‌্যাম, ৬৪ মেগাবাইট রেডনের এজিপি কার্ড রয়েছে। এখন আমার এই কম্পিউটারে সর্বোচ্চ কত র‌্যাম ও গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারব। প্রিন্স, থানা রোড, মুলাটোল, রংপুর।আপনি আপনার কম্পিউটারের যে বর্ণনা দিয়েছেন, তাতে আপনি ২৫৬ গিগাবাইট গ্রাফিক্স কার্ড ও ২ জিবি র‌্যাম ব্যবহার করতে পারবেন। মোবাইল ফোনআমি নকিয়া ৬৫০০-এস মোবাইল ফোনসেট ব্যবহার করি। সমস্যা হলো ভিডিও গান চালানোর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আবার একাই চালু হয়। সমাধান কী?মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইল।ভাইরাসের কারণে এ সমস্যা হতে পারে। এ জন্য আপনার ফোনসেট ফ্ল্যাশ করে দেখতে পারেন। এ ছাড়া ফোনসেটে যে মেমোরি কার্ড ব্যবহার করেন, সেটা পরির্বতন করেও দেখতে পারেন।সমাধান দিয়েছেন: মো. কামাল হোসেন, সাইম প্লাস ইলেক্ট্রনিক্স