সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]মোবাইল ফোন আমার নকিয়া ১১০০ মোবাইল ফোন থেকে কল করার সময় নেটওয়ার্কের মধ্যে থাকলেও নেটওয়ার্ক পাওয়া যায় না। সমাধান কী?ফয়সাল আহমেদবাঘমারা, রাজশাহী। আপনার নকিয়া ১১০০ মোবাইল ফোনের যন্ত্রাংশে সমস্যা হয়েছে। এর সমাধানের জন্য মোবাইল ফোনটির যন্ত্রাংশ পরিবর্তন করা উচিত।আমি নয় মাস ধরে নকিয়া ৭২১০ সুপারনোভা সেট ব্যবহার করছি। যখন বেশিশব্দে তিন-চারটি গান শুনি, তখন চার্জ দিলে মোবাইল ফোন গরম হয়ে যায়। এখন আমি কী করব। আলম [email protected]আপনার ৭২১০ মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় গান শুনবেন না। বেশি শব্দে গান শোনাও ঠিক নয়। এ ছাড়া মোবাইল ফোন গরম হলে ব্যাটারির সমস্যাও হতে পারে। মোবাইল ফোন কখনো সারা রাত ধরে চার্জ করবেন না।চার্জ পূর্ণ হওয়ার পর চার্জার খুলে ফেলবেন। সমাধান দিয়েছেন—মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী সাইম প্লাস ও ইলেকট্রনিক্স, ঢাকা।কম্পিউটারআমার কম্পিউটারে ডুয়াল কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম এবং ইন্টেল মাদারবোর্ড আছে। যখন আমি কম্পিউটার চালু করি তখন কি-বোর্ড ও মাউস কাজ করে না। এর সমাধান কী? আরিফরাজশাহী।এ সমস্যা মাদারবোর্ডের কারণে হতে পারে। মাদারবোর্ড যদি ইন্টেল ৩১ এইচপিআর হয়, তা হলে বিক্রেতার সঙ্গে বিক্রয়োত্তর সেবার জন্য যোগাযোগ করতে পারেন। ডিজিটাল ক্যামেরাআমি সনি সাইবার শট ডিজিটালক্যামেরা ব্যবহার করি। কিছুদিন ধরে দেখছি ছবি তোলার সময় এর পর্দা কালো হয়ে যায়। ছবি তোলার পরও পর্দায় ছবি দেখা যায় না, কালো হয়ে থাকে। এ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়?আপনার সনি সাইবার শট ক্যামেরার আইআরআইএস ডায়াগ্রাম খারাপ হয়েছে।যে কারণে এ সমস্যা হতে পারে। আপনার সমস্যার জন্য ভালো কোনো বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে পারেন।