সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]ফেসবুকআমার ফেসবুক খোলে না। খোলার পর তিন সেট আসে। তারপর বন্ধুদের ছবি ফেসবুকে আপলোড করতে চাইলে সেগুলো কনফার্ম করতে বলে। এখন আমি কী করব।সেতু আরাফ, ই-মেইল: [email protected]আপনি ইন্টারনেট ব্রাউজার uninstall করে আবার ইনস্টল করুন অথবা updated ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করুন। দেখুন আপনার কম্পিউটারে ফ্লাশ প্লেয়ার আসে কি না, অথবা updated কি না।আমার ই-মেইল ঠিকানায় অনাকাঙ্ক্ষিত মেইল আসা কীভাবে বন্ধ করতে পারি।মাহামুদুল ভূঁইয়া, ই-মেইল: [email protected]অনাকাঙ্ক্ষিত মেইল আসা বন্ধ করার জন্য প্রথমে জানতে হবে কোন ই-মেইল ঠিকানা থেকে অনাকাঙ্ক্ষিত মেইল আসছে ; তারপর এ ধরনের মেইল ঠিকানা থেকে কোনো মেইল আসলেই তাকে স্প্যাম মেসেজ হিসেবে চিহ্নিত করুন। উদাহরণ হিসেবে, আপনার ইয়াহু মেইলের কোনো মেসেজকে অনাকাঙ্ক্ষিত মনে করলে, ওই মেসেজের Checkbox-এ ক্লিক করুন এবং তারপর Spam বাটনে ক্লিক করুন।মোবাইল ফোন থেকে আমি কীভাবে সরাসরি ই-মেইল করতে পারি?মিলন হোসেন, ই-মেইল: [email protected]মোবাইল ফোন থেকে সরাসরি ই-মেইল করার জন্য অপেরা মিনি মোবাইল ব্রাউজার ব্যবহার করুন।সমাধান দিয়েছেন—মেহেদী হাসানসফটওয়্যার প্রকৌশলী।কম্পিউটারআমার কম্পিউটারে ভাইরাস খুব সমস্যা করছে। কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে কীভাবে প্রতিরোধ করতে পারব?নাজীব আহমেদ, ঢাকাকম্পিউটার ভাইরাসমুক্ত করার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। তা না হলে ভাইরাসমুক্ত হবে না। কম্পিউটার পুরোপুরি ভাইরাসমুক্ত করতে হলে লাইসেন্স সফটওয়ার ব্যবহার করতে হবে। যদি কম্পিউটার ভাইরাস আক্রমণ করে, তাহলে অ্যান্টিভাইরাস ইনস্টল করে ভাইরাসমুক্ত (kill) করতে হবে। অবশ্যই লক্ষ রাখতে হবে, ভাইরাস আপডেট হচ্ছে কি না। এ জন্য আপনার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ থাকতে হবে। লাইসেন্স সফটওয়্যার এক বছর পর্যন্ত কম্পিউটার ভাইরাসমুক্ত রাখে।