সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]মোবাইল ফোনআমি নকিয়া-৫১৩০ মোবাইল ফোনসেট ব্যবহার করি। এতে পিডিএফ ফরম্যাটের বাংলা বই পড়ার জন্য www.getjar.com থেকে young readar নামিয়ে নিই। ফাইল খুললেও বাংলা আসে না। কীভাবে বাংলা পড়তে পারব? সাকিব আহমেদ, ই-মেইল: [email protected]এ ক্ষেত্রে আপনার মোবাইল ফোনে বাংলা লেখা পড়া যাবে না। এর জন্য অপেক্ষা করতে হবে। হালনাগাদ করা অনেক মোবাইল ফোনে পিডিএফ ফরম্যাটের বাংলা বই পড়া যায়। নকিয়া-৬৩০০ মোবাইল ফোন ব্যবহার করি। এর মেমোরি কার্ড কাজ করে না। আগে আমার ফোনে এই মোমেরি কার্ড কাজ করত। কিন্তু এখন করছে না। আমার ফোনে অন্য মেমোরি কার্ড ব্যবহার করে দেখেছি, একই অবস্থা।সমাধান কী? দেওয়ান নোমান ঢাকা। এ ক্ষেত্রে আপনার ফোনের মেমোরি কার্ড যেখানে বসানো, সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। এতে যদি কাজ না হয়, তবে মেমোরি কার্ড যেখানে বসানো হয়, তার পিনগুলো একটু ওপরের দিকে তুলে দিতে হবে। এতেও যদি সমাধান না হয়, তবে মেমোরি আইসি (ইন্টিগ্রেটেড সার্কিট) বদলাতে হবে। আমি এলজির কেপি ৫০০ মোবাইল ফোনে অপেরা মিনি এবং অন্যান্য সফটওয়্যার নামিয়ে নিয়ে ইনস্টল করার চেষ্টা করি।কিন্তু ৫০ শতাংশ ইনস্টল হয়ে প্রক্রিয়াটি থেকে যায়। আমার মোবাইলে অপেরা মিনি ব্যবহার করতে পারছি না। কী করলে অপেরা মিনি ব্যবহার করতে পারব? রেজাউল করিম, ই-মেইল: [email protected]আপনার ফোনে অপেরা মিনি সফটওয়্যার নামিয়ে নেওয়ার জন্য শক্তিশালী নেটওয়ার্ক দরকার। যদি আপনার এলাকায় শক্তিশালী নেটওয়ার্ক না থাকে, তবে কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কাজটি করে নিন। তারপর মেমোরি কার্ডের মাধ্যমে আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে। আমি নকিয়া সনি এরিকসন কে৮১১০আই ফোন ১৫ দিন হয় কিনেছি। সমস্যা হলো ফোন মাঝেমধ্যে হ্যাং হয়ে যায়। চালু করলে মোবাইল ফোন ভয়াবহভাবে কাঁপতে থাকে। তারপর পর্দা সাদা দেখায়। এখন আমি কী করব। অনিক হায়দার ঢাকা। আপনার ফোনে যন্ত্রাংশের সমস্যা আছে। সমস্যা সমাধানের জন্য ভালো কোনো সার্ভিস সেন্টারে বা আপনার মোবাইল ফোনে যদি বিক্রয়োত্তর সেবার সময় থাকে, তবে কাছের কোনো সনি এরিকসনের সার্ভিস সেন্টারে দেখাতে পারেন। আমি নকিয়া-৭৬১০ মডেলের মোবাইল ফোনে ডিজুস সংযোগ ব্যবহার করি। সমস্যা হলো কোথাও কল, এসএসএম বা ইন্টারনেট ব্যবহার না করলেও টাকা কেটে নেওয়া হয়। ফোনের মেমোরি ৮১৮৬ কিলোবাইট এবং ৯৭৭ মেগাবাইটের মেমোরি কার্ড ব্যবহার করি। আমি কীভাবে ফোনের মেমোরি বৃদ্ধি করতে পারি। কী পরিমাণের মেমোরি কার্ড ব্যবহার করলে ফোনটি ভালোভাবে ব্যবহার করা যাবে? সিরাজুল মুনিরাভূরঙ্গামারী, কুড়িগ্রাম। আপনার ফোনটির ফরম্যাট করতে হবে। এ জন্য *#৭৩৭০# এবং কোড নম্বর হলো ১২৩৪৫ দিয়ে ফোনটি ফরম্যাট করতে হবে। আপনার ফোনটি ৫১২ মেগাবাইট পরিমাণের মেমোরি কার্ড ব্যবহার করলে ভালোভাবে কাজ করবে। সমাধান দিয়েছেন মো. কামাল হোসেনস্বত্ব্বাধিকারী, সাইম প্লাস অ্যান্ড ইলেকট্রনিকস।