সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]মোবাইল ফোনআমার সনি এরিকসন ডব্লিউ৩০২ ফোনসেটের ফোন কোড লক হয়ে গেছে। অনেক চেষ্টা করে লক খুলতে পারিনি। এখন আমার মোবাইল ফোন ব্যবহার করতে পারছি না। কীভাবে লক খুলতে পারব?রাসেল মিয়া, যাত্রাবাড়ী।এ ক্ষেত্রে আপনাকে ভালো কোনো মোবাইল মেরামতকারীর কাছে যেতে হবে। খরচ হতে পারে ৮০০ টাকার মতো। কিছু না জেনে কোনো মোবাইল ফোনের লক খোলার চেষ্টা করা ঠিক না।আমার মোবাইল ফোনসেটের মডেল নকিয়া ৫১৩০। আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে। আমি আমার মোবাইলে ফেসবুক ব্যবহার করতে চাই। কীভাবে করব? ফারজানা তাসনিম, আজিমপুর, ঢাকা।আপনার মোবাইল ফোনে প্রথমে ইন্টারনেট চালু করতে হবে। এরপর আপনার মোবাইলে ফেসবুক খোলে এমন একটি সফটওয়্যার (অপেরা মিনি) ইনস্টল করুন। www.facebook.com ঠিকানায় খোঁজ করুন। তখন আপনি প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট চালু করুন।পরামর্শ দিয়েছেন: মো. কামাল হোসেনস্বত্বাধিকারী, সাইম প্লাস অ্যান্ড ইলেকট্রনিকস কম্পিউটারআমার কম্পিউটার যখন চালু করি সাউন্ডের টুলবার এমনিতে বন্ধ হয়ে যায়। তারপর আমার কম্পিউটারে কিছু করতে পারি না। তখন পুনরায় চালু করি। এভাবে দু-তিনবার চালু করার পর ভালোমতো কাজ করতে পারি। আমার কম্পিউটারে কোনো ভাইরাস নেই।মাহাবুবুল আলম, কুমিল্লা।আপনার কম্পিউটারে সাউন্ড কার্ডটি মাদারবোর্ডের সঙ্গে লাগানো (বিল্ট-ইন) আছে না আলাদা তা বলেননি।সাউন্ড কার্ডের জন্য এ সমস্যা হতে পারে। যদি বিল্ট-ইন হয়, সঠিকভাবে সাউন্ড কার্ডের ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হবে। অথবা সাউন্ড কার্ড পরিবর্তন করতে হবে।আমার কম্পিউটার চালু করলে চালু হওয়ার শব্দ হয়, কিন্তু মনিটরে সংযোগ দিলে মনিটর বিদ্যুৎ সরবরাহ পায় না।কী করব?আবুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ।প্রশ্নটি শুনে দুটি বিষয়ের সমস্যা হওয়ার কথা বোঝা যায়। সমস্যাটি যদি মনিটরে বিদ্যুৎ সংযোগ না আসার ক্ষেত্রে তবে মনিটরে সমস্যা আছে। মনিটরে ছবি না এলে তবে সে সমস্যার কারণ আলাদা।এ সমস্যাটি অনেক কারণে হতে পারে। গ্রাফিক্স কার্ড, র্যাম, পাওয়ার ইউনিটের সমস্যার কারণেও এটি হয়ে থাকে। এ ক্ষেত্রে ভালো কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে দেখতে পারেন।আমার কম্পিউটার বেশ ভালো মানের।সমস্যা হচ্ছে, কম্পিউটার চালু করার ৩০ থেকে ৪০ মিনিট পর এক ধরনের শব্দ হয়। শব্দ চার-পাঁচ সেকেন্ড ধরে হয়। কিছু সময় পর আবার হয়। কী করব?নূর-উল-আলম, চাঁদপুর।বেশ কিছু কারণে এ সমস্যা হতে পারে। বাসায় বিদ্যুৎ সংযোগ ভালোভাবে আরথিং করা আছে কি না, সেটা দেখে নিন। ভাইরাসের কারণেও হতে পারে। সে ক্ষেত্রে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাইক্রোফোন লাগানো আছে কি না, সেটা ভালোভাবে দেখে নিন। মিউট করা থাকলে মিউট তুলে দিন। ফেসবুকআমি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি?মারুফ হোসেন, গাইবান্ধা।ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার ই-মেইল আইডি করতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে www.facebook.com-এ গিয়ে নতুন অ্যাকাউন্ট খোলার অপশন পাবেন। সেখানে ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কতগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রশ্নগুলো যথাযথভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন।