সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]আমি ম্যাক্সিমাস এম৪৪ দ্বৈত সংযোগের মোবাইলফোন ব্যবহার করি। আমি জানতে চাই, নকিয়া, সামস্যাং ফোনের মনিটের মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠানের টাওয়ারগুলোর স্থান ভিত্তিক নাম প্রদর্শিত হতে থাকে। কিন্তু আমার সেটে জায়গার নাম দেখা যায় না।আমার এই মোবাইল ফোনে সর্বোচ্চ কত পরিমাণ মেমোরি কার্ড ব্যবহার করলে ভালো হবে। নজরুল কাদের কোরেশীগোড়ান, ঢাকা। ম্যাক্সিমাসের এই সেটটিতে এ সুবিধা নেই।আপনার মোবাইল ফোনে সর্বোচ্চ ২ গিগাবাইট মেমোরি কার্ড ব্যবহার করলে ভালো হয়।আমি এক বছর যাবৎ নকিয়া ৬০৮৬ মডেলের মোবাইল ফোন ব্যবহার করি। এতে শুরু থেকেই দুটি সমস্যা দেখা দেয়। প্রথম হলো, এতে ব্যবহূত ৫১২ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড অন্য কোনো সেট বা কার্ডরিডারে দেখাচ্ছে না। মেমোরি কার্ডটি ফরম্যাট করেও এ সমস্যার সমাধান পাইনি। এ ছাড়া আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করা মিগ ৩৩, ডি পেরা মিনি ইত্যাদি সফটওয়্যার চালাতে পারছি না। এ ক্ষেত্রে connection failed লেখা আসে। অয়ন, ঢাকা।এ ক্ষেত্রে আপনার ফোনের মেমোরি কার্ড পরির্বতন করতে হবে। আর দ্বিতীয় সমস্যাটির জন্য মোবাইল ফোনের ইন্টারনেট সেটিং ভালোভাবে আছে কি না, সেটা ভালো করে দেখে নিন। ইন্টারনেটে যদি কোনো সমস্যা হয়, তবে তা ঠিক করে নিতে হবে। অবশ্যই আপনার মোবাইল ফোনে আসল মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। আসল মেমোরি কার্ড ব্যবহার করলে এ সমস্যা হওয়ার কথা নয়।পরামর্শ দিয়েছেন: মো. কামাল হোসেনস্বত্বাধিকারী, সাইম প্লাস অ্যান্ড ইলেকট্রনিকস