সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]ডিজিটাল ক্যামেরাসনি সাইবারশট ডব্লিউ৩৫০ এবং ডব্লিউ৩৬০-এ চেহারা শনাক্ত করা (ফেস ডিটেক্টশন) এবং রেড আই দূর করার সুবিধা আছে বলেজেনেছি। এ দুটি সুবিধা আমার কী কাজে লাগবে? নাজিম উদ্দিন বাসাবো, ঢাকা।ছবি তোলার সময় নির্বাচিত দৃশ্যে যদি কোনো মুখমণ্ডল বা ফেস থাকে, তবে ফেস ডিটেক্টশন প্রযুক্তি মুখমণ্ডল চিহ্নিত করে ছবি তোলার সময় বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। ফলে ছবির মানের বিষয়টি নিশ্চিত হয়। অনেক সময় ছবি তোলার পর দেখা যায়, রশ্মির জটিলতার কারণে মানুষ বা যেকোনো প্রাণীর চোখের মাঝখানে একটি লাল চিহ্ন থাকে, যা ছবির সৌন্দর্য নষ্ট করে। একেই রেড আই বলে। রেড আই রিডাকশন প্রযুক্তি ছবিকে এ ধরনের বিকৃতি থেকে রক্ষা করে।কম্পিউটারআমি প্যারাগন পার্টিশন ম্যানেজার দিয়ে হার্ডডিস্কের পার্টিশন রি-সাইজ করছিলাম। এমন সময় বিদ্যুৎ চলে গেলে ESC চাপ দিয়ে কাজটা বাতিল করি। আবার বিদ্যুৎ এলে কম্পিউটার চালু করার পর থেকে একটা ড্রাইভ খুলতে পারছি না।এই ড্রাইভের ডেটাগুলো কীভাবে ফিরে পেতে পারি?নাঈম ইসলাম ঝালকাঠিবিদ্যুৎ চলে যাওয়ার পর যখন ESC চাপেন, তখন যে ড্রাইভটি ফরম্যাট হচ্ছিল, তা প্রক্রিয়াধীন অবস্থায় থেকে গেছে। এখন ড্রাইভটি ফরম্যাট করতে হবে এবং ডেটা পুনরুদ্ধারের সফটওয়্যার দিয়ে হারানো তথ্য উদ্ধার করতে হবে। আমার ২৫০ গিগাবাইট স্যামসাং হার্ডডিস্ক হঠাৎ নষ্ট হয়ে যায়। বায়োসে হার্ডডিস্ক শনাক্ত করে না। এ অবস্থায় কি ডেটা উদ্ধার করা সম্ভব?এ ধরনের সমস্যাযুক্ত হার্ডডিস্ক থেকে ডেটা উদ্ধারের বিষয় নির্ভর করে সমস্যার ধরনের ওপর। নষ্ট হয়ে যাওয়া হার্ডডিস্কটি নিয়ে কোনো সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।আমার একটি ১ টেরাবাইট হার্ডডিস্ক বার্ন করেছে। যেখানে অনেক গুরুত্বপূর্ণ ডেটা আছে। ডেটাগুলো কীভাবে উদ্ধার করতে পারি?সাদিকুর রহমান মিরপুর, ঢাকাএকই ধরনের আরেকটি হার্ডডিস্ক ড্রাইভের লজিক বোর্ড দিয়ে বার্ন করা হার্ডডিস্ক ড্রাইভ ব্যবহার করে দেখতে পারেন। সমাধান না হলে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। ল্যাপটপআমি আসুস এফ৮০কিউ ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করি। সমস্যা হচ্ছে, এর স্পিকারের শব্দ অনেক কম। সাউন্ড কার্ড ড্রাইভার ইনস্টল করা আছে। সমাধান কী?মনোয়ার হোসেনরাজবাড়ীআপনার ল্যাপটপটির সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় পণ্যগুলো কেনার জন্য নোটবুকটি নিয়ে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। বিক্রয়োত্তর সেবার মেয়াদ শেষ হয়ে গেলে সার্ভিস চার্জ দিয়ে সমস্যার সমাধান হতে পারে। পরামর্শ দিয়েছেন এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক, রায়ানস কম্পিউটারমোবাইল ফোন আমার নকিয়া ৬৬৮০ হ্যান্ডসেটে কিছুদিন আগে পাসওয়ার্ড পরিবর্তন করি। তারপর সেটটি ভালোই ছিল। কিন্তু এখন ফোনে ঢুকতে পারছি না।নাম-ঠিকানা ছিল না এ সময় ফোর ফিঙ্গার রিসেট পদ্ধতি ব্যবহার করতে পারেন। হ্যান্ডসেটটি অফ থাকা অবস্থায় একই সাথে ‘3’, ‘*’, ‘call’ এবং পাওয়ার সুইচ চাপুন। ফোন চালু হয়ে ডিসপ্লেতে নকিয়া লোগো আসা পর্যন্ত বেতামগুলো চেপে রাখুন। মনে রাখতে হবে, এর ফলে আপনার হ্যান্ডসেটের যাবতীয় সেটিংস পুনরায় সেটিং হবে, এমনকি ফোন মেমোরিতে থাকা সব তথ্য মুছে যাবে।পরামর্শ দিয়েছেন মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস ও ইলেকট্রনিকস