সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]মোবাইল ফোনআমি নকিয়া ৩১২০ ফোনসেট ব্যবহার করি। কীভাবে আমার ফোনে ইন্টারনেট, লাইভ টিভি দেখাসহ বিভিন্ন সুবিধা চালু করতে পারব। যদি ইন্টারনেট ব্যবহার করতে পারি, তবে আমার এ মোবাইল ফোন দিয়ে ওয়াইম্যাক্স ব্যবহার করতে পারব?সবুজ তেজগাঁও, ঢাকা।আপনার মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা আছে। আপনি নিজে যদি ইন্টারনেট চালু করতে না পারেন, তবে যে অপারেটরের মোবাইল ফোন ব্যবহার করেন, সেখানে গিয়ে তাদের সাহায্য নিয়ে ইন্টারনেট চালু করতে পারেন। আর আপনার ফোনে লাইভ টিভি দেখতে পারেন, আপনাকে এর জন্য সফটওয়্যার ইনস্টল করতে হবে। ওয়াইম্যাক্স ব্যবহার করার অপশন আপনার মোবাইল ফোনে বর্তমানে নেই। তাই এ সুবিধা পাওয়া যাবে না। আমি কম্পিউটারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট চালু করি। কিছুদিন এটা ব্যবহার করি। বর্তমানে আমি মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করতে চাই। আমার মোবাইলের মডেল নকিয়া ৫১৩০। কীভাবে আমার মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করতে পারব।সাদিকুর রহমানসিলেটআপনার মোবাইলে প্রথমে ইন্টারনেট সংযোগ দিতে হবে। এরপর আপনার মোবাইলে ফেসবুক সাপোর্ট করে, এ রকম একটি সফটওয়্যার (অপেরা মিনি) ইনস্টল করুন। www.facebook.com ঠিকানায় খোঁজ করুন। তখন আপনি প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার মোবাইলে ফেসবুক ব্যবহার করতে পারবেন।আমি কিছুদিন আগে একটি ব্যবহূত (সেকেন্ড হ্যান্ড) নকিয়া ২৩২৩সি মোবাইল ফোন কিনি। কেনার পর মোবাইল ফোনটি ভালোই চলছিল। কিন্তু কিছুদিন ধরে কোনো কারণ ছাড়াই মোবাইল থেকে সেভ করা জরুরি নম্বরগুলো মুছে যাচ্ছে। এখন আমি কী করতে পারি।নজরুল ইসলামধামরাই।প্রথমত, আপনার ২৩২৩সি মডেলের সেটে মেমোরি পরিপূর্ণ আছে কি না, তা দেখতে হবে। প্রধানত সফটওয়্যারের সমস্যার কারণে এটা হতে পারে। এ ছাড়া অনেক কারণে এ সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে আপনার মোবাইল ফোন ফ্ল্যাশ করিয়ে নিলে সমাধান হতে পারে।পরামর্শ দিয়েছেন: মো. কামাল হোসেনস্বত্বাধিকারী, সাইম প্লাস অ্যান্ড ইলেকট্রনিকসল্যাপটপআমি কিছুদিন আগে নতুন একটি নোটবুক কিনেছি। কেনার পর থেকে ভালোই চলছে। কিন্তু প্রথম থেকেই একটি বিষয়ে সমস্যা দেখা দেয়। প্রথম দিন থেকে ব্যবহারসূচি অনুযায়ী ব্যাটারি পুরো চার্জ দিই। নোটবুকের ব্যাটারিতে পুরো চার্জ হলে সবুজ রং এবং এরপর ব্যাটারির চার্জ অনুযায়ী অন্যান্য রং দেখানোর কথা। কিন্তু আমার নোটবুকে পুরো চার্জ থাকলেও কখনো সবুজ রং দেখায় না। আমার মনে হয়, এ কারণে আমার নোটবুক কখনো পূর্ণাঙ্গ চার্জ হয় না। কেনার সময় বলেছে, আট ঘণ্টা চার্জ দিলে কোনো সমস্যা হবে না। এখন কী করব?আমির সোহেলআগ্রাবাদ, চট্টগ্রাম।প্রথমে আপনার নোটবুকটির ব্যাটারি খুলে পাওয়ার সুইচ চালু করতে হবে। এরপর আবার ব্যাটারি লাগিয়ে শতভাগ চার্জ নিশ্চিত করুন। এ ছাড়া আপনার নোটবুকটি কিছুদিন আগে কেনার কথা বলেছেন। যদি আপনার নোটবুকটিতে বিক্রয়োত্তর সেবার মেয়াদ থাকে, তবে এ বিষয়ে ক্রয় করা দোকানে অভিযোগ করতে পারেন। আর যদি বিক্রয়োত্তর সেবার মেয়াদ না থাকে, তবে ভালো কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শমতো কাজ করতে পারেন।কম্পিউটারআমার কম্পিউটারের সিপিইউ ঠিকমতো চলছে, কিন্তু মনিটরের ডিসপ্লে আসছে না, পাওয়ার আসছে। একেই সঙ্গে টিভি কার্ড চলছে, ইউপিএসও ঠিকমতো ব্যাকআপ দিচ্ছে। আমার মনিটরের কী সমস্যা তা দেখার জন্য অন্য একটি সিপিইউ এনে মনিটরে লাইন দেওয়ার পর ডিসপ্লে এল। এরপর আমার সিপিইউ নিয়ে আরও কয়েকটি মনিটরে লাইন দিলাম, সেই একই সমস্যা, ডিসপ্লে আসছে না। তখন বোঝা গেল, আমার সিপিইউতে সমস্যা। এটা মেরামত করার জন্য কম্পিউটার মেরামতকারীর দোকানে গেলাম। দোকানে সিপিইউতে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে মনিটরের ডিসপ্লে এল। বাসায় এনে আবার লাইন দিলাম, মনিটরে ডিসপ্লে আসছে না। নতুন একটি মাল্টিপ্লাগ কিনে লাগালাম, তবুও সমস্যার সমাধান হচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, মেরামতকারীর দোকানে ডিসপ্লে আসছে, কিন্তু আমার বাসায় ডিসপ্লে আসছে না কেন?রাজন মাহমুদধানমন্ডি, ঢাকা।অনেক কারণে এ সমস্যা হতে পারে। এ সমস্যার জন্য সিপিইউ ও মনিটর—দুটিকেই নিয়ে ভালো কোনো বিশেষজ্ঞকে দেখাতে হবে। এতে আপনি সঠিক সমাধান পেতে পারেন।প্রিন্টারআমার অফিসের জন্য কিছুদিন আগে একটি প্রিন্টার কিনি। প্রিন্টারটিতে বর্তমানে সমস্যা দেখা দিচ্ছে। কালো কার্ট্রিজটি ভালো থাকা সত্ত্বেও মাঝেমধ্যে প্রিন্ট হয় না। কী কারণে এ সমস্যা হচ্ছে।হাফিজুর রহমানকার্ট্রিজটির কালি শেষ হয়ে গেলে এ সমস্যা হতে পারে। আসল কার্ট্রিজটির কালি যদি শেষ হয়ে যায়, তারপর যদি কার্ট্রিজে কালি রিফিল করা না হয়ে থাকে, তবে এ সমস্যা হতে পারে। সব সময় নতুন কার্ট্রিজ ব্যবহার করা উচিত। নতুন কার্ট্রিজ ব্যবহার করলে এ সমস্যা হবে না।পরামর্শ দিয়েছেন: এস এম আরিফুজ্জামানব্যবস্থাপক (ব্যবসায় ব্যবস্থাপনা), রায়ানস আইটি লিমিটেড।