সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]মোবাইল ফোনআমি কিছুদিন আগে একটি নকিয়া মোবাইল ফোনসেট কিনি। নকিয়ার এই ফোনসেট থেকে খুদে বার্তা (এসএমএস) পাঠালে প্রায়ই তা প্রাপকের সেটে যায় না। মোবাইলের পর্দায় ‘Message sending failed’ লেখাটি ভেসে ওঠে। কী করতে হবে? মো. আনোয়ার হোসেন খালিশপুর, খুলনা।এ সমস্যা কয়েকটি কারণে হতে পারে। এর অন্যতম হচ্ছে, মোবাইল ফোন সংযোগদাতার মেসেজ সেন্টারে মোবাইল ফোনের নির্দিষ্ট নম্বর লিখে দেওয়া নেই। নম্বর যদি লেখা থাকে আর সেটটিতে নেটওয়ার্ক সমস্যা না থাকলে, Reset করে সমাধান পেতে পারেন। আমি ভোডাফোন সি৮১০ মডেলের মোবাইল ফোনে বাংলালিংক ও ওয়ারিদ সংযোগ একসঙ্গে ব্যবহার করি। কিছুদিন আগে দুটি সংযোগ থেকে গ্রাহক সেবায় (কাস্টমার কেয়ার) ফোন করে ইন্টারনেট সংযোগ চালু করতে বলি। এসএমএস দেখে তাদের পাঠানো কনফিগারেশন অনুযায়ী মোবাইলের ইন্টারনেট সেটিংস করেছিলাম, কিন্তু চালু হয়নি। পরে গ্রাহক সেবাকেন্দ্রে সেট নিয়ে গেলে তারাও চালু করতে পারেনি। এখন কীভাবে আমি ইন্টারনেট চালু করতে পারি? শাহারীয়ার ইসলাম নয়াবাজার, ঢাকা।আপনার ফোনসেটটিতে আবার ইন্টারনেট ব্যবহার করতে চাইলে মাস্টার রিসেট দিয়ে কনফিগার করুন। এতে সমাধান পেতে পারেন। এ ক্ষেত্রে ভালো কোনো বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন।আমার নকিয়া ১১১০ মোবাইল ফোনসেটে লাউডস্পিকার চালু করলে ঘড়ঘড় আওয়াজ হয়। পরিষ্কার কথা শোনা যায় না। আমি কী করতে পারি?ঠিকানাবিহীনএ ক্ষেত্রে আপনি ভালো কোনো বিশেষজ্ঞ বা নকিয়ার কাস্টমার কেয়ারে গিয়ে নকিয়া মোবাইল ফোনের আসল স্পিকার লাগিয়ে নিন। সমাধান হতে পারে। লক্ষ রাখবেন, মোবাইল ফোনের ভেতর কোনো কিছুর গুঁড়া যেন কখনো না ঢোকে। লোহার গুঁড়া ঢোকার কারণে অনেক সময় এই সমস্যা হতে পারে।পরামর্শ দিয়েছেন মো. কামাল হোসেন স্বত্বাধিকারী, সাইম প্লাস অ্যান্ড ইলেকট্রনিকস।