সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]ল্যাপটপআমি এইচপি ৫২০ ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করি। যার বিদ্যুৎ সরবরাহ ১৮.৫ ভোল্ট এবং ৬৫ ওয়াট। ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আসল অ্যাডাপ্টরটি নষ্ট হয়ে যায়। বিক্রেতা শুধু অ্যাডাপ্টর বিক্রি করে না। বাজারে এইচপি নামে চীনা অ্যাডাপ্টর পাওয়া যায়। এগুলোর দাম খুম বেশি, কিন্তু কোনো ওয়ারেন্টি নেই। আমি এখন ইউনিভার্সাল অ্যাডাপ্টর কিনে ব্যবহার করি। এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ভালো মানের এবং টেকসই অ্যাডাপ্টর চিনব কীভাবে? মিয়া মো. জয়নাল, ভাঙ্গা, ফরিদপুর। আপনি এইচপির কোনো প্রিমিয়ার বিজনেস পার্টনারের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। তাঁরা আপনাকে সিঙ্গাপুর থেকে ভালো মানের এবং টেকসই অ্যাডাপ্টর এনে দিতে পারবেন। পরামর্শ দিয়েছেন এস এম আরিফুজ্জামান ব্যবস্থাপক, রায়ানস কম্পিউটার।মোবাইল ফোন আমি নকিয়া-৩৬১০ ফোনে গ্রামীণফোনের সংযোগ ব্যবহার করি। এই ফোনে অন্য সংযোগদাতার সিমকার্ড ব্যবহার করতে চাইলে তা করা যায় না, নিরাপত্তা সংকেত (সিকিউরিটি কোড) চায়। কী করব? তারিফ, খিলক্ষেত, ঢাকা।আপনার ফোনের সিকিউরিটি কোড জানা থাকলে সেটা দিয়ে সমাধান করতে পারেন। না জানা থাকলে Factory Reset করে দেখতে পারেন। তাতেও সমাধান না হলে ভালো কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে।আমি নকিয়া-৬৭০০ স্লাইডিং মোবাইল ফোন ব্যবহার করি। আমার একটি বিএইচ-১০৬ ব্লু-টুথ হেডফোন আছে। কিন্তু কীভাবে ব্যবহার করব, তা বুঝতে পারছি না। আমি ফোনে এয়ারটেল সংযোগ ব্যবহার করি। এয়ারটেল ছাড়া অন্য সিম মোবাইল ফোনে ব্যবহার করা যায় না। এ দুটি সমস্যার সমাধান চাই। প্রদীপ মজুমদার, টিকাটুলী, ঢাকা।আপনার ৬৭০০ সেটটিতে কান্ট্রি লক সক্রিয় করা ছিল।পরে আনলক করা হয়েছে। নির্দিষ্ট ব্র্যান্ডের মোবাইল ফোন হওয়ার কারেণ ওই নির্দিষ্ট সংযোগদাতার সিমকার্ড ছাড়া অন্য কোনোটা চলবে না। সেটের ব্লু-টুথ অপশনে গিয়ে পিয়ার করে নিলে ব্লু-টুথ হেডফোন ব্যবহারের সুবিধা পেতে পারেন।আমার মামা বিদেশ থেকে দুটি মোবাইল ফোন পাঠিয়েছেন। তার একটি হলো নকিয়া এক্স-৬, অপরটি নকিয়া এক্স-৫৮০০। এখন আমি কোন ফোনটি ব্যবহার করব, সে ব্যাপারে পরামর্শ চাইছি। রফিক, গোয়ালখালী, খুলনা।দুটি মোবাইল ফোনই ভালো। তবে তুলনামূলক নকিয়া এক্স-৬ মোবাইল ফোনটি ভালো। ফোনটি আপনি ব্যবহার করতে পারেন।আমি নয় মাস ধরে নকিয়া-২৭০০ ক্ল্যাসিক ফোন ব্যবহার করছি। শুরু থেকেই ইন্টারনেট ব্যবহার করতাম। কিছুদিন হলো আমার মোবাইল ফোনে ওয়েবসাইট ব্যবহার করার সফটওয়্যারটি (ব্রাউজার) খুলছে না।আগে নামিয়ে নেওয়া অপেরা মিনিতে কোনো কাজ করতে পারছি না। এর সমাধান কী? আয়শা, চট্টগ্রাম।এ সমস্যার জন্য আপনার মোবাইল ফোনটি ফ্ল্যাশ করে হালনাগাদ করতে হবে। এরপর মোবাইল ফোনটিতে নতুন করে ইন্টারনেট সংযোগ সেটআপ করলেসমাধান পেতে পারেন।আমি নকিয়া ই-৬৫ মোবাইল ফোন ব্যবহার করি। এ মোবাইল ফোনে কি ফেসবুক ব্যবহার করা সম্ভব? সেটটিতে একটি ওয়েবপেজ খুলতে অনেক সময় লাগে। কীভাবে দ্রুত একটি পেজ খুলতে পারব? প্রদীপ চক্রবর্তী, সেনবাগ, নোয়াখালী।আপনার মোবাইল ফোনের সমস্যার জন্য ইন্টারনেট ব্যবহারে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ইন্টারনেট ব্যবহার করার সমস্যা সিমকার্ডের জন্য হয়ে থাকে। আপনি যে সংযোগদাতার সিমকার্ড ব্যবহার করেন, সেটার নেটওয়ার্ক দুর্বল থাকলে এ সমস্যা হতে পারে। তার পরও আপনার মোবাইল ফোনটি একবার ফরম্যাট করে দেখতে পারেন। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।আমি এক বছর ধরে একটি নকিয়া এন-৭৩ ব্যবহার করি। কিছুদিন ধরে আমার মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। ব্রাউজার দিয়ে কোনো ওয়েবপেজ নামানো যাচ্ছে না। অন্য কোনো প্রোগ্রাম ও ইন্টারনেট সংযুক্ত করতে চাইলে সংযোগ পায় না। মোবাইল ফোনে আগে থেকে ইন্টারনেট প্যাকেজ চালু করা আছে। এটা কি কোনো হার্ডওয়্যারের সমস্যা?শফিউল বারী, উত্তরা, ঢাকা।আপনার মোবাইল ফোনে সম্ভবত হার্ডওয়্যারের নয়, এটি সফটওয়্যারের সমস্যা। হালনাগাদ সংস্করণের সফটওয়্যার দিয়ে ফ্ল্যাশ করিয়ে নিলে সমাধান পেতে পারেন।পরামর্শ দিয়েছেন—মো. কামাল হোসেনস্বত্বাধিকারী, সাইম ও সাইম প্লাস ইলেকট্রনিকস।