সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]ফেসবুককেউ যদি আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি তা না চাইলে কীভাবে তা করব?লাইজুু এটা খুব সহজ। ফ্রেন্ড রিকোয়েস্টের পাশেই একটি কাটা (x) চিহ্ন আছে। বন্ধুত্ব করতে না চাইলে কাটা চিহ্নে ক্লিক করুন। আমার কম্পিউটারে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭, ৬৪ বিট, ইয়াহু মেসেঞ্জার ১০। আমি কারও সঙ্গে লিখে লিখেচ্যাট করতে গেলে অপর দিক থেকে আমার লেখা ঠিকই দেখা যায়। কিন্তু আমাকে পাঠানো লেখা কিংবা আমার নিজের লেখাও আমি দেখতে পাই না। আমজাদ পারভেজ, রেয়ার গ্রুপ, ঢাকাযথাসম্ভব আপনার কম্পিউটারে রয়েছে ইয়াহু মেসেঞ্জার-১০-এর বেটা সংস্করণ, যেটা ৬৪ বিট ও উইন্ডোজ ৭ সমর্থন করে না।এ জন্য আপনি ইয়াহু মেসেঞ্জারের পূর্ববর্তী কোনো সংস্করণব্যবহার করতে পারেন। আমি একটি ইমেইল ঠিকানা দিয়ে দুইটা ফেসবুক আইডি করেছি। কিন্তু এখন কোনোটাই লগ-ইন করতে পারছি না। কী করতে পারি? প্রিজম রায় ই-মেইল: [email protected] সাধারণত, একটি ই-মেইল ঠিকানা দিয়ে মাত্র একটি ফেসবুক আইডি করা যায়। সে জন্য ফেসবুক কর্তৃপক্ষ হয়তো দুটি আইডিই ব্লক করে দিয়েছে। তবে ফেসবুকে ঢোকার (লগ-ইন) সময় সঠিকভাবে আইডি ও পাসওয়ার্ড লিখছেন কি না তা নিশ্চিত হয়ে নিন।পরামর্শ দিয়েছেন—মো. মনোয়ার আজম, সিনিয়র সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার, প্রথম আলো, সারাইখানা ডেস্কপকেট পিসিআমি কিছুদিন আগে ডেল এক্সিম এক্স৩০ মডেলের একটি পকেট পিসি কিনেছি। এতে কীভাবে ইন্টারনেট ব্যবহার করব তা বুঝতে পারছি না। আর জে হূদয় ই-মেইল: [email protected]আপনার সংযোগে জিপিআরএস সক্রিয় (অ্যাকটিভ) করা আছে কি না দেখে নিন। যদি থাকে, তবে নেটওয়ার্ক সেটিংসে যান। সেখানে তিনটি অপশন রয়েছে। প্রথম অপশনে চাওয়া হয় কোন নেটওয়ার্ক ব্যবহার করবেন? গ্রামীণফোন হলে লিখুন GP আর বাংলালিংক হলে BL লিখুন। এর পরের অপশনে হ্যান্ডিং বা ডায়াল নম্বর লিখতে হবে। গ্রামীণফোন হলে *৯৯***১# আর বাংলালিংক হলে *৯৯*১# লিখুন। শেষ অপশনে APN জানতে চাওয়া হয়। সেখানে গ্রামীণফোন হলে gpinternet আর বাংলালিংক হলে blweb লিখুন। সবশেষে Apply এবং তারপর Ok-তে ক্লিক করুন। পরামর্শ দিয়েছেন—এস এম হাসানুর রহমান, ইনচার্জ, গ্লোবাল ব্র্যান্ড, বিসিএস কম্পিউটার সিটি, ঢাকা। ল্যাপটপআমি তোশিবার ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করি। বছরখানেক আগে যুক্তরাষ্ট্র থেকে আমার এক আত্মীয় এটা আমাকে পাঠিয়েছিলেন। তিন মাস আগে আমি উইনডোজ ভিস্তা পাল্টিয়ে উইনডোজ-৭ ইনস্টল করি। কিন্তু পরের মাস থেকে আমি আর কোনো অপারেটিং সিস্টেম চালু করতে পারছি না। আমার প্রয়োজনীয় তথ্য ফিরিয়ে পেতে আমি উইনডোজ এক্সপি লাইভ দিয়েও চেষ্টা করেছি। কিন্তু সেটাও কাজ করেনি। এখন কীভাবে আমি ডেটা ফিরিয়ে পেতে পারি? তানজিমা ফয়সাল খান, মোহাম্মদপুর, ঢাকা। ল্যাপটপ কম্পিউটার থেকে হার্ডডিস্ক খুলে বের করুন। এরপর এক্সটারনাল কেসিংয়ে হার্ডডিস্কটি লাগিয়ে ভালো কোনো কম্পিউটারের সহায়তায় প্রয়োজনীয় ডেটাগুলো উদ্ধার করা যেতে পারে। এরপর হার্ডডিস্কের পুরো পার্টিশন ভেঙে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন। অথবা অভিজ্ঞ কাউকে দেখিয়ে নিন। পরামর্শ দিয়েছেন—এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক, রায়ানস কম্পিউটার