সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]ল্যাপটপমালয়েশিয়া থেকে এক আত্মীয় আমাকে একটি ল্যাপটপ পাঠিয়েছিল। ল্যাপটপটি চালু করলে ডিসপ্লেতে 81920kb OK লেখাটি ভেসে থাকে আর ল্যাপটপের ভেতরে টিকটিক শব্দ করে। কোনো বোতাম কাজ করে না। সমাধান কী? জামিল, কাফরুল, ঢাকা মনে হয়, এটা হার্ডডিস্কের সমস্যা। আপনার কাছাকাছি ভালো কোনো সার্ভিস সেন্টার থেকে কম্পিউটারটি দেখিয়ে নিন।কম্পিউটারআমি কম্পিউটার কিনতে চাই। তো ল্যাপটপ, নাকি ডেস্কটপ কিনব? মিঠু, ই-মেইল: [email protected] এটা নির্ভর করে আপনার ইচ্ছা ও কাজের ওপর। আপনি যদি কোনো তথ্য, মুভি বা গেমসহ পিসি বিভিন্ন জায়গায় সঙ্গে নিতে চান, তবে অবশ্যই ল্যাপটপ কিনবেন। আর যদি বড় ধরনের কোনো কাজে কম্পিউটারটি ব্যবহার করতে চান তবে ডেস্কটপ নেওয়াই ভালো। যখন আমার কম্পিউটারটা চালু করি, তখন অন্য কম্পিউটারের চেয়ে বেশি শব্দ তৈরি করে। কেন এবং সমাধান কী? আরফানুল হকই-মেইল: [email protected]আপনার কম্পিউটারের ফ্যানটা আসল কি না যাচাই করে নিন। এ ছাড়া ফ্যানের পাখা ভাঙা থাকলে, নাটগুলো ঢিলেঢালা থাকলে অথবা পাখার সঙ্গে তার বেঁধে থাকলেও বেশি শব্দ করতে পারে। পরামর্শ দিয়েছেন: এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক, রায়ানস কম্পিউটার।