সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গেছে। আমি রিকভার ই-মেইল আইডি দিয়েছি। কিন্তু আমাকে অ্যাকাউন্টে ঢুকতে দেয় না। কী করব?ফয়সাল আল মাহমুদ, [email protected] ফেসবুক খোলার পর দেখবেন এক জায়গায় লেখা থাকে ফরগেট ইওর পাসওয়ার্ড? সেখানে ক্লিক করুন। তাহলে তিনটি অপশন দেখা যাবে। ১. ই-মেইলে আইডি বা ফোন নম্বর দিন ২. ইউজার নেম ও ৩. নিরাপত্তা প্রশ্ন। যখন ই-মেইল আইডি তৈরি করেন, তখন সেখানে একটা নিরাপত্তা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। যেমন, প্রিয় বন্ধুর নাম বা শিক্ষকের নাম অথবা লাইব্রেরির কার্ড নম্বর ইত্যাদি। যেহেতু রিকভার ই-মেইল আইডি দিয়েও কাজ হচ্ছে না, পরের অপশনগুলো দিয়ে চেষ্টা করুন। ঠিকমতো প্রতিটি ধাপ সম্পূর্ণ করুন, অ্যাকাউন্টে ঢুকতে পারবেন।