সারাইখানা
আমি নকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিক সেটে অপেরা মিনি ৫.১ ব্যবহার করি। কিন্তু ইউটিউবে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আমি সেখান থেকে ভিডিও নামাতে পারি না। কী করতে পারি? দৌলতুজ্জামান রাজিব, সিরাজগঞ্জ আপনার সেটে এফএলভি সমর্থন করে না। তাই এই সমস্যা। আপনি চাইলে নকিয়া ই অথবা এন সিরিজের যেকোনো সেট দিয়ে এ সুবিধা ভোগ করতে পারবেন। আমি তিন বছর ধরে স্যামসাং এসজিএইচ ই২৫০ ব্যবহার করছি। কিছুদিন থেকে যখনই ইন্টারনেট ব্যবহার করতে যাচ্ছি, তখনই সেটটি বন্ধ হয়ে যাচ্ছে এবং আবার নিজে নিজে চালু (রিস্টার্ট) হচ্ছে। কী করব? রক্তিম [email protected] সরাসরি বন্ধ হয়ে গেলে ব্যাটারির সমস্যা থাকতে পারে। আর যদি রিস্টার্ট হয়, তবে এটি সফটওয়্যারের সমস্যা। আমি নকিয়া ২৭৩০ মডেলে মোবাইল ফোন ব্যবহার করি। কিন্তু কয়েক দিন আগে মেমোরি কার্ড লক হয়ে গেছে। কী করতে পারি? প্রবীর ঘোষ, [email protected] মেমোরি কার্ডটি অন্য কোনো সেটে ব্যবহার করে পরীক্ষা করতে পারেন। লক হয়ে থাকলে ভালো কোনো সার্ভিসিং সেন্টারে নিয়ে যান। অথবা সিমবিয়ান অপারেটিং সিস্টেমে চলে এমন কোনো সেট দিয়ে মেমোরি কার্ডটি ফরম্যাট করে নিলে সমাধান পেতে পারেন। আমি নকিয়া ২৭০০সি সেট ব্যবহার করি। কিন্তু যখন অ্যাপলিকেশন লিস্টে যাই, তখন মোবাইল সেট আর কোনো কাজ করে না, যতক্ষণ না আমি মোবাইল সেটটি বন্ধ না করি। এখন আমার কী করার আছে? আসিবুর রহমান [email protected] মনে হচ্ছে সফটওয়্যার সমস্যা। ভালো কোনো সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলে সমাধান পেতে পারেন। পরামর্শ দিয়েছেন—মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম ইলেকট্রনিক্স ও সাইম প্লাস