সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]কম্পিউটারআমি যদি ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি-২০১১ ব্যবহার করি, তাহলে কি আমি কোনো সমস্যার মুখোমুখি হব? যদি আমার হার্ডডিস্ক ফরম্যাট করি, তাহলে কীভাবে ডেটা সংরক্ষণ করব?পাশাই-মেইল: [email protected]না। ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি-২০১১ নামের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করলে কোনো সমস্যা নেই। আর হার্ডডিস্ক ফরম্যাট করতে চাইলে মাই ডকুমেন্টস থেকে ডেটা কপি করে অন্য কোনো ড্রাইভ অথবা সিডি বা ডিভিডিতে আগে সংরক্ষণ করে নিন। তারপর ফরম্যাট দিন।কীভাবে আমার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে পারি?মাহমুদুর রশীদ, ই-মেইল: [email protected]আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে প্রথমে সেটিংস অপশনে যান। এরপর অ্যাকাউন্ট সেটিংস থেকে ডিঅ্যাকটিভ অ্যাকাউন্ট ঘরে গিয়ে Deactive নির্বাচন করলেই হয়ে যাবে।উইন্ডোজ-এক্সপি সেটআপ করার সময় key দিলে ইনভ্যালিড key দেখাচ্ছে। কী করব?ইশতিয়াক আহমেদ ই-মেইল: [email protected]আপনি উইন্ডোজ এক্সপির যে সংস্করণ ব্যবহার করছেন, তা এই সিডি key-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যে কারণে ইনভ্যালিড দেখাচ্ছে।আমার কম্পিউটারের প্রসেসর পেন্টিয়াম ফোর। এর র্যাম ৫১২ মেগাবাইট, হার্ডডিস্ক ৮০ গিগাবাইট ইত্যাদি। কিছু দিন ধরে এতে গান, ভিডিও, গেম চালু করলে দুই-তিন মিনিট পর সব বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কম্পিউটার চালু থাকায় অন্য কিছু চালানো যায় না। এ সমস্যার সমাধান কী?অর্কই-মেইল: [email protected]আপনার কম্পিউটারে exe ভাইরাস আছে, যে কারণে কোনো প্রোগ্রাম দীর্ঘ সময় ধরে চলে না। আপনি ভালো কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে এ সমস্যার সমাধান পেতে পারেন।ল্যাপটপআমি ডেলের ইনস্পিরন এন-৪০৩০ ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করি। আমি কি সোলার প্যানেলের মাধ্যমে এটা চার্জ করাতে পারব?জনিই-মেইল: [email protected] হ্যাঁ, আপনি সোলার প্যানেলে চার্জ করতে পারবেন।পরামর্শ দিয়েছেনএস এম আরিফুজ্জামান, (ম্যানেজার, রাইয়ানস কম্পিউটারস)