সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]মোবাইল ফোন আমার স্যামসাং এসজিএইস এম-৬২০ মডেলের মোবাইল ফোন। এর অপেরা ৪.৩-এ মিডিয়াম আকারের ফন্ট ব্যবহার করলে পেজে এক পাশের লেখা দেখা যায় না। কী করব?বিকাশ রায়, [email protected]আপনি অপেরা মিনির সর্বশেষ সংস্করণ বা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করলে আশা করি এ সমস্যার সমাধান পাবেন।সিম্ফোনি এক্স-১১০ মোবাইল সেটে কি অপেরা মিনি চলে? যদি চলে, তাহলে কোন সংস্করণ?শাহ আরিয়ান, [email protected] সিম্ফোনি এক্স১১০ সেটে আপনি অপেরা মিনি মোবাইল ব্যবহার করতে পারেন।মোবাইল ফোনে ফেসবুক অনলাইনে থাকা বন্ধুদের না দেখার কারণ কি?সগীর মাহমুদ, [email protected]আপনি বোল্ট ব্রাউজার ব্যাবহার করলে অনলাইন বন্ধুদের দেখতে পারবেন।কম্পিউটার আমার কম্পিউটার পেন্টিয়াম ৪ মানের।এতে হার্ডডিস্ক ১২০ গিগাবাইট, র্যাম ১২৮ মেগাবাইট এবং প্রসেসরের গতি ২.৪ গিগাহার্টজ। নতুন কোনো হার্ডওয়্যার আমার কম্পিউটারে সংযুক্ত করলে রিস্টার্ট হয়। কীভাবে এ সমস্যা থেকে মুক্তি পাব?এরফাক সাদ, [email protected]আপনি কোন হার্ডওয়্যার ব্যবহার করলে রিস্টার্ট হয়, তা বলেননি। আপনি যে হার্ডওয়্যারই ব্যবহার করবেন তা আপনার কম্পিউটারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না দেখে নেবেন।পরামর্শ দিয়েছেন—এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক, রায়ানস কম্পিউটার