সারাইখানা
আমি আমার কম্পিউটারে কোনো মেমরি কার্ড খুলতে পারি না।অভ্র কি-বোর্ড ব্যবহার করি। এখন বিজয় ব্যবহার করলে কোনো সমস্যা হবে কি না?জনি[email protected]আপনার কম্পিউটারের কার্ডরিডারে সমস্যা থাকতে পারে। আবার ভাইরাসের কারণে সরাসরি না-ও খুলতে পারে। সে ক্ষেত্রে আপনাকে এক্সপ্লোরার ব্যবহার করে থুলতে হবে।আমি উইন্ডোজ এক্সপি ২০০০ সার্ভিস প্যাক ৩ ব্যবহার করি। আমার সমস্যা হলো, আমি যখন কোনো ড্রাইভ, কম্পিউটার থেকে কোনো কিছু কপি/কাট করে অন্য ড্রাইভ বা আমার কম্পিউটারে নিতে পারছি। কিন্তু আমি যদি সব মিনিমাইজ করে এবং তারপর ডেস্কটপ রিফ্রেশ করলে দেখায়, that memory could not read. you need to debang or terminet the program—এটা কী?ইহসান জাবের, [email protected]আপনি যে ডেটাগুলো কপি করেছেন, তা access করা আছে কি না দেখতে হবে। অথবা জিপ ফাইল আনজিপ করা ছাড়া ফাইলের ভেতর থেকে কপি করা অবস্থায় মিনিমাইজ করলে কপি/কাট ইরর দেখাবে।পরামর্শদিয়েছেন—এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক, রায়ানস কম্পিউটার আমার আসুসের ল্যাপটপে উইন্ডজ৭ লাইসেন্স করা অপারেটিং সিস্টেম ব্যবহার করি। সমস্যা হলো, আমি যেকোনো ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করলেও একটু পরে তা ক্রাশ করে। লেখা ওঠে। আমি রিইনস্টলকরেছি, তা-ও সমস্যা হচ্ছে। তামিম, মেট্রপলিটন হাইস্কুল, মোহাম্মদপুর, ঢাকা। ভাইরাসের কারণে এ সমস্যা হচ্ছে।তাই প্রথমে উইন্ডজ সেটআপ দিতে হবে। অ্যান্টিভাইরাস ইনস্টল করে তা হালানাগাদ করতে হবে, তারপর অল ড্রাইভ স্ক্যান করতে হবে। পরামর্শদিয়েছেন—এস এম হাসানুর রহমান, সার্ভিস ও সাপোর্ট এক্সিকিউটিভ, গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ লি.)।