আমি কি আমার নকিয়া ৫২৩৩ মোবাইল ফোনে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে পারি? যদি যায়, তাহলে কীভাবে করব জানাবেন।অসিন রাজ[email protected]করতে পারেন কিন্তু ফলাফল আপনার মনঃপূত হবে না। ফোনের কাজকর্ম ধীরগতির হয়ে যাবে।মোবাইল ফোনে ব্যবহার উপযোগী অ্যান্টিভাইরাস সফটওয়্যার কী? রাজু সাজ্জাদ[email protected]মোবাইল ফোনে অ্যান্টিভাইরাস ব্যবহারে খুব ভালো ফল আসবে না। আমি নকিয়া এন৭০ মডেলের মোবাইল ফোন ব্যবহার করি। আমার মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সময় কোনো বাংলা লেখা খুললে তা পড়া যায় না। আমি অপেরা মিনি ব্যবহার করি। কীভাবে সমাধান পাব?ইমাম হাসান[email protected]এন৭০ মডেলের সেটে অপেরা মিনি ব্যবহার করলে বাংলা লেখা দেখা যাবে না। তবে আপনি অপেরা মোবাইল ১০ ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন।আমার নকিয়া ৫২৫০ মোবাইল ফোনের পাসওয়ার্ড ভুলে গেছি। তাই ফোন লক করতে বা ফরম্যাট করতে পারছি না। উপায় কী?সাকিব আহমেদ[email protected]আপনি বারবার চেষ্টা করেছেন বলে ফরম্যাট নিচ্ছে না। আপনি নকিয়ার সার্ভিস সেন্টারে গিয়ে দেখতে পারেন।পরামর্শ দিয়েছেন—মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম টেলিকম ও সাইম প্লাস ঢাকা