সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]মোবাইল ফোন আমার সিম্ফনি এক্স১২০ ফোনে বাংলা ফন্ট সমর্থন করে। কিন্তু পিডিএফ ফাইল পড়ার সময় বাংলা লেখা পড়া যায় না। সমাধান কী?নাজমুল হক[email protected]এ ফোনে আলাদা কোনো ফাইল সমর্থন করে না। সিম্ফনির ক্রেতা সেবাকেন্দ্রে গিয়ে দেখাতে পারেন।আমার ফোন নকিয়া ৫১৩০। ফোনে যখন কোনো গানের ফাইল খুলি তখন পর্দায় ‘Not enough memory’ দেখায়। এখন কী করব?আমিরুল [email protected]হালনাগাদ ফাইল দিয়ে সেটটি ফুল ফ্ল্যাশ করুন। সমাধান পেতে পারেন। এ ছাড়া ফোনসেটের আগের মেমোরি কার্ডটি বদল করে দেখতে পারেন। আমার ৫১৩০ ফোনে কিছু সমস্যা দেখা যাচ্ছে। এই ফোনের ব্যাটারির চার্জ খুব অল্প সময়েই শেষ হয়ে যায়। ব্যাটারি ও চার্জার দুটোই ভালো আছে। এ সমস্যার সমাধান কী?তানভীর খান[email protected]আপনার ব্যাটারিটি আসল কি না দেখে নিন। আসল হলে এমন সমস্যা হওয়ার কথা নয়। ভালো করে সার্ভিসিং করিয়ে নিলে সমাধান পেতে পারেন। পরামর্শ দিয়েছেন—মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম টেলিকম ও সাইম প্লাসকম্পিউটারকীভাবে কম্পিউটারের সঙ্গে পেনড্রাইভের সংযোগ চালু ও বন্ধ করা যায়? মো. মাইনুদ্দিন পেনড্রাইভ কম্পিউটারে যুক্ত করে মাই কম্পিউটারে রিমুভ্যাবল ড্রাইভ নামে একটি আইকন আসে। এতে বোঝা যাবে পেনড্রাইভ চালু হলো। আইকনে ডান ক্লিক করে রিমুভ রিমুভাল ডিস্ক ক্লিক করলে পেনড্রাইভ বন্ধ করা যায়। আমি অনেক দিন ধরে কিছু সমস্যা অনুভব করছি আমার কম্পিউটারে। আমার কম্পিউটারে আছে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক টু, ৩০০ গিগাবাই হার্ডডিস্ক, ১ গিগাবাইট র‌্যাম, এভিস্তা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি। আমি যখন আমার কম্পিউটার চালু করি, কিছুক্ষণ পর তা এমনিতেই বন্ধ হয়ে যায় এবং রিস্টার্ট নিয়ে নেয়। পাওয়ার সাপ্লাই পরিবর্তন করেছিলাম। তবুও একই সমস্যা আছে। বৃষ্টির দিনে মনিটরের লাইট এমনিতে বন্ধ হয়ে যায়। কম্পিউটার কিছুক্ষণ চলার পর আবার ঠিক হয়ে যায়। সমাধান কী?রনি, চট্টগ্রাম[email protected]র‌্যাম, মাদারবোর্ডর ত্রুটির কারণেও এসব সমস্যা হতে পারে। নতুন পাওয়ার সাপ্লাইয়েও সমস্যা থাকতে পারে। ভালো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারকে দেখাতে পারেন। মনিটর সার্ভিসিং করালে সমস্যাটা দূর হতে পারে। পরামর্শ দিয়েছেন—এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক, রায়ানস আইটি লিমিটেড