সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]ওয়েবউইকিপিডিয়ায় বাংলাদেশি অকেন খ্যাতিমান ব্যক্তি ও তারকাদের নিয়ে নিবন্ধ নেই।আমি যদি তাঁদের কোনো পেজ বানাতে চাই, তবে কী করতে হবে?নুরুল ইসলামnurulislam306@yahoocomপ্রথমে ওয়েবসাইটের অনুসন্ধান বাটনে নাম লিখে ক্লিক করুন। যদি তাঁর নামে কোনো পেজ থাকে, তবে তা প্রদর্শিত হবে। যদি না থাকে, তবে লাল রঙের হাইপার লিংক দেখাবে।এই লাল লিংকে ক্লিক করলে ব্যক্তির নামে Edit mode-এ পাতা আসবে। Edit বক্সে লেখা যোগ করে সংরক্ষণ বাক্সে ক্লিক করলে পাতা তৈরি হবে।পরামর্শ দিয়েছেন বেলায়েত হোসেন, প্রশাসক, উইকিপিডিয়াকম্পিউটারআমার কম্পিউটারে দেওয়া বায়োস পাসওয়ার্ডএখন আর মনে নেই। এ জন্য আমি আমার কম্পিউটারে কাজ করতে পারছি না।উইন্ডোজ ইনস্টলকরতে পারছি না।এ সমস্যার সমাধান কী? মো. নুরুল ইসলাম[email protected]আপনার মাদারবোর্ডটির কারিগরি নির্দেশিকা (ম্যানুয়াল) দেখেসিমোস বা বায়োস জাম্পারের অবস্থান জেনে নিতে হবে।সাধারণত মাদারবোর্ডের ব্যাটারির আশপাশে থাকে।জাম্পার দুটি তুলে পাশের দুটিতে লাগান। তারপর পাওয়ার অন করুন, বায়োসে ঢুকে পাসওয়ার্ডটি নিষ্ক্রিয় করে সেভ করুন। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে জাম্পার দুটি আগের অবস্থানে ফিরিয়ে আনুন। জাম্পার বদলানোর সময় অবশ্যই যেন কম্পিটার বন্ধ থাকে।সেদিকে খেয়াল রাখুন। দক্ষ না হলে নিজে এ কাজ করবেন না, টেকনিশিয়ানের সাহায্য নিন।পরামর্শদিয়েছেন—এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক, রায়ানস কম্পিউটার