সারাইখানা
আমার মোবাইল ফোনসেট ম্যাক্সিমাস এম৪২। ইন্টারনেট আছে, কিন্তু ফেসবুক ব্যবহার করা যায় না।ফেসবুক কি অন করা যাবে না? নিপুময়মনসিংহব্রাউজার অপশনে গিয়ে ফেসবুক ওপেন করলে সমাধান পাবেন। ব্রাউজারে গিয়ে www.facebook.com লিখে তারপর ফেসবুক খুলতে হবে। আমি নকিয়া এক্স২-০১ (x2-01) ফোনসেট ব্যবহার করি। বেশ কিছুদিন আগে আমার এক বন্ধুর মোবাইল ফোন থেকে আমার মোবাইল ফোনে একটি এসএমএস আসে। এসএমএসটি খোলা মাত্রই আমার ফোনটি আপনা-আপনি বন্ধ হয়ে যায়, আবার চালু হয়। এর পর থেকে প্রায়ই এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার ধারণা, ওই এসএমএস থেকে আমার মোবাইল ফোনে ভাইরাস এসেছে। যদি তা-ই হয়, তবে সমাধান কী?আপনার এক্স২-০১ ফোনটির সফটওয়ার ক্রাস করেছে। হালনাগাদ ফাইল দিয়ে ফ্ল্যাশ করালে সমাধান পাবেন।আমি স্যামসাং জিটি-সি৩০১০এস মোবাইল ফোনসেট ব্যবহার করি। আগে আমি অনেক জাভা গেম ও সফটওয়ার নামিয়েছি। কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন কোনো জাভা ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড হয়, কিন্তু হওয়ার পর ‘invalid data’ লেখা আসে এবং মোবাইল হ্যাং হয়ে যায়।যে গেমগুলো আগে হতো সেগুলো আর চলছে না। কী করব এখন?শিহাব [email protected]