সারাইখানা
কম্পিউটারআমার কম্পিউটারে উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ৭ ব্যবহার করি। যখন কম্পিউটার চালু হয়, তখন আমাকে অপারেটিং সিস্টেম বেছে নিতে বলা হয়, কিন্তু তখন কি-বোর্ড চালু থাকে না বলে আমি তা করতে পারি না। উইন্ডোজ সে সময় আপনা-আপনি চালু হয়। আমি একটি অপারেটিং সিস্টেম চালু করতে চাই। আমার C:/ ড্রাইভে উইন্ডোজ এক্সপি এবং F:/ ড্রাইভে উইন্ডোজ ৭ আছে। আমি শুধু উইন্ডোজ এক্সপি ব্যবহার করব কীভাবে?মোহাম্মদ কামাল হোসেনশুধু এক্সপি ব্যবহার করতে চাইলে নতুন করে এক্সপি সেটআপ করতে হবে। সেটআপ করার সময় F:/ ড্রাইভটা ফরম্যাট করতে হবে। C:/ ড্রাইভে এক্সপি সেটআপ করতে হবে। এতে আপনার সমস্যার সমাধান হবে আশা করি। পরামর্শ দিয়েছেন—এস এম আরিফুজ্জামান, ব্যবস্থাপক রায়ানস আইটি লিমিটেড।মোবাইল ফোনআমার মাইক্রোম্যাক্স এক্স-২৬৬ মোবাইলফোনে বাংলা এসএমএস পড়তে পারি না। এ সমস্যার কি কোনো সমাধান আছে?সোহাগ[email protected]মাইক্রোম্যাক্স এক্স-২৬৬ ফোনে বাংলা দেখা ও লেখা কোনোটাই করা যাবে না। এই ফোন এ ধরনের প্রোগ্রাম সমর্থন করে না। আমি নকিয়া ৬৫০০এস ফোন ব্যবহার করি। ফোনে মাঝেমধ্যে স্লাইড খোলার পর পর্দা সাদা হয়ে যায়। কিছুক্ষণ পর ঠিক হয়। এর সমাধান কী? রাজিব হোসাইন[email protected]আপনার নকিয়া ফোনটিতে রিবনের সমস্যা রয়েছে। এটা ঠিক করে নিলে সমাধান পাবেন আশা করি। পরামর্শ দিয়েছেন—মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস ও সাইম টেলিক