সারাইখানা
কম্পিউটারে বিভিন্ন ভিডিও বা গানের থ্রিজিপি ফরম্যাট কীভাবে করা হয়? নাজিমনোয়াখালীযেকোনো ভিডিও গান থ্রিজিপি করতে হলে আপনার কনভার্টার লাগবে। এ রকম কনভার্টার ইন্টারনেট থেকে পাওয়া যায়। এ ছাড়া এই সফটওয়্যার দিয়ে গান যেকোনো ফরম্যাটে রূপান্তর করতে পারবেন।আমার কম্পিউটারে কিছু গেমস আছে। এগুলো বেশ ভালোই চলছে। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, ফিফা ২০০১-এ আমি কোনো দলকে নিয়ে খেলতে গেলেই গেমসটা বন্ধ হয়ে যায়। এখন কী উপায়?সাম্য, খুলনাফিফা খেলার জন্য আপনার কম্পিউটারে ন্যূনতম যে যন্ত্রাংশ দরকার, তা আপনার কম্পিউটারে নেই। সে কারণেই খেলার সময় গেমসটি বন্ধ হয়ে যায়।আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে সম্পূর্ণ বন্ধ করতে পারি?তাকিব[email protected]প্রথমে আপনাকে অ্যাকাউন্ট সেটিংসে যেতে হবে। এরপর সিকিউরিটি সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করতে হবে। এতে আপনার অ্যাকাউন্টটি আর থাকবে না ফেসবুকে।আমার একটি মাইক্রো এসডি ১জিবি মেমোরি কার্ড লক হয়ে গেছে। এর পাসওয়ার্ডটি আমি ভুলে গেছি। এতে আমার খুব প্রয়োজনীয় কিছু তথ্য ছিল। তথ্যগুলো আমি পেতে চাই। কিন্তু বাইরের কোনো দোকান থেকে আমি পাসওয়ার্ড ব্রেক করতে চাচ্ছি না। সমাধান কী?রুদ্র, জিয়া হল, ঢাবিযে সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড দিয়েছেন, সেটা জানালে ভালো হতো। সফটওয়্যারটি আনইনস্টল করে আবার ইনস্টল করুন, এতে সমাধান পাবেন। আমি তিন বছর ধরে আসুস ব্র্যান্ডের কম্বো ড্রাইভ ব্যবহার করি। ইদানীং এই ড্রাইভে সিডি রিড এবং রাইট ঠিকমতো হলেও ডিভিডি চলে না। এমনকি ডিভিডি রিডও করতে পারে না। এই সমস্যা কেন হচ্ছে, সমাধান কী?নামঠিকানা নেইআপনার ড্রাইভটির লেন্স দুর্বল হয়ে গেছে। লেন্সটি পরিবর্তন করা যায়, তবে খরচ অনেক বেশি পড়ে। তার চেয়ে নতুন একটি ড্রাইভ কিনে নেওয়াই ভালো। সমাধান দিয়েছেনএস এম আরিফুজ্জামানব্যবস্থাপক, রায়ানস আইটি লিমিটেড