সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]মোবাইল ফোনআমি সিম্ফনি ডব্লিউ৫০ মডেলের ফোন ব্যবহার করি। কিন্তু এই মোবাইল দিয়ে স্কাইপ ভিডিও কল করতে পারি না। আমি টেলিটক থ্রিজি সিম ব্যবহার করি। এ মোবাইল ফোনটিতে with video call অপশনটিই দেওয়া নেই। কী করব? মিঠু, মিরপুর-১, ঢাকাএটা না পারার কারণ, আপনারটি সিম্ফনি পুরোনো সংস্করণ এবং এই সংস্করণের সঙ্গে ভিডিও কল করার সুবিধা নেই।আমি নকিয়া ৫২৫০ মোবাইল ফোন ব্যবহার করি। এতে আমি নিমবাজ, ফ্রিংয়ের অডিও শুনতে পাই না। অন্য পাশে যার সঙ্গে কথা বলি, তিনিও শুনতে পান না। কী করব? ফারজানা [email protected]আপনার ফোনের ডেটাগুলো সংরক্ষণ করে ফরম্যাট করুন।সমাধান পাবেন।আমি ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চাই। কোন ব্র্যান্ডের কিনব? ইমরান খান, ঢাকা।আপনি স্যামসাং গ্যালাক্সি এস-২ নিতে পারেন। দাম ৩৪ হাজার টাকা। তা ছাড়া নকিয়া লুমিয়াও নিতে পারেন। দাম পড়বে ২৭ হাজার টাকা।আমি নকিয়া ৭৬১০ মডেল ব্যবহার করি। তবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলা ফন্ট দেখা যায় না। কী করলে বাংলা ফন্ট দেখতে পাব? নাজমুল হক[email protected]আপনি যদি ৭৬১০ এই মডেলে বাংলা ফন্ট দেখতে চান, তাহলে বাংলা সিস ফাইল ইনস্টোল করে নিন।কীভাবে স্যামসাং গ্যালাক্সি পপ মডেলে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ হালনাগাদ করব? মর্জিনা খাতুন[email protected]হালনাগাদ করতে হলে যেকোনো ভালো সার্ভিস সেন্টারে গিয়ে নতুন সংস্করণ হালনাগাদ করে নিন। আমি নকিয়া ৩১১ মডেলে ফোন ব্যবহার করি। আমি কি এই ফোনে বাংলা পিডিএফ পড়তে পারব?মাজহারুল ইসলামযেহেতু সিমবিয়ান ফোন নয়, সেহেতু বাংলা পিডিএফ ফাইল পড়া যাবে না।পরামর্শ দিয়েছেন—মো. কামাল হোসেনস্বত্বাধিকারী, সাইম প্লাস