সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]ফেসবুক আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমি আর আইডিটা ব্যবহার করতে পারছি না। এখন আমি নতুন একটি আইডি খুলব। কিন্তু ভয় পাচ্ছি, আবার যদি হ্যাক হয়! আমি কীভাবে আইডির নিরাপত্তা দেব, যাতে কেউ এটি হ্যাক করতে না পারে?রকিকুমিল্লাপুরোনো আইডিটি পুনরায় পেতে চাইলে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে নিরাপত্তা প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটি ব্যবহার করে দেখতে পারেন। এ ছাড়া নতুন অ্যাকাউন্ট খুলে ভালো একটি পাসওয়ার্ড দিন। আর আরও নিরাপত্তার জন্য মোবাইলের নোটিফিকেশন এসএমএস-সুবিধা চালু করতে পারেন। সে ক্ষেত্রে যখনই ফেসবুকে লগইন করার প্রয়োজন হবে, মুঠোফোনের এসএমএসে আসা কোড ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করতে হবে। এতে আইডি হ্যাক হওয়ার আশঙ্কা কমবে।আমার ফেসবুক আইডি খুলতে পারছি না। জিমেইল ও পাসওয়ার্ড দেওয়ার পর ভেরিফিকেশন চায়।রাতুন খান [email protected]আপনি কি ফেসবুকে মোবাইল নম্বর যোগ করেছিলেন? যদি করে থাকেন, সে ক্ষেত্রে মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেটি দিলেই খুলবে।আমি বুঝতে পারছি না কীভাবে ফেসবুক লাইক পেজ খুলতে হয়। আমাকে একটু বিষয়টি সম্পর্কে বলবেন।রবিউল হোসেন [email protected]ফেসবুকে পেজ খুলতে চাইলে দেখুন শুরুতে আপনি ফেসবুকে যান আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে। এবার www.facebook.com/ pages/create ঠিকানায় যান। এখানে বিস্তারিত তথ্য দিয়ে পেজ খুলতে পারবেন।আউটসোর্সিংআমাকে আউটসোর্সিংয়ের ওপর লেখা এমন একটি বইয়ের নাম বলবেন, যেটা পড়ে আমি সহজে আউটসোর্সিং সম্পর্কে ধারণা তৈরি করতে পারব।মো. তহিদুল ইসলাম [email protected]মো. আমিনুর রহমানের লেখা আউটসোর্সিং: শুরুটা যেভাবে ও শুরু করার পর বইটি দেখতে পারেন।আমি আউটসোর্সিং করতে খুবই আগ্রহী আর এর জন্য কম্পিউটার অবশ্যক। আমি জানতে চাই, মোবাইল থেকে কি কোনো প্রকার আউটসোর্সিং করা যায়? হিমুদিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটমোবাইল থেকে সাধারণত কোনো ধরনের আউটসোর্সিংয়ের কাজ করা যায় না।