সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডটকমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]আউটসোর্সিংআমি ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ করতে চাই। এর জন্য কাজ শিখতে চাই। কী কাজ শিখতে পারি এবং কোথায় শিখতে পারি? নুরাইন, ঢাকা আউটসোর্সিংয়ের কাজ করতে চাইলে শুরুতে আপনাকে কোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। কী কী বিষয়ে আউটসোর্সিং করা যায়, সে বিষয়গুলো জানতে দেখুন এই ওয়েবসাইট: www.freelancerstory.com। আমি আউটসোর্সিংয়ের কাজ করতে চাই। আউটসোর্সিং কাজের জন্য কেমন কম্পিউটার প্রয়োজন? ল্যাপটপ দিয়ে করা যাবে? কৌশিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়আউটসোর্সিং কাজের জন্য নির্দিষ্টভাবে উচ্চ কনফিগারেশনের কম্পিউটার লাগবে, বিষয়টি এমন নয়। আউটসোর্সিংয়ে আপনি কোন কাজটি করতে চান সেটির ওপর নির্ভর করে আপনার কেমন কম্পিউটার লাগবে। সহজ কাজ হলে সেটি ল্যাপটপের মাধ্যমেও করা সম্ভব।আমি ইল্যান্স ডট কমে কাজ করি। তবে পেমেন্ট পদ্ধতি নিয়ে একটু সমস্যায় আছি। এখানে যেসব পদ্ধতিতে পেমেন্ট পাওয়ার বিষয় আছে তার মধ্যে একটি ক্রেডিট কার্ড অন্যটি পেপাল। আমার ক্রেডিট কার্ড নেই আর পেপাল তো বাংলাদেশে চালু হয়নি। আমি কী করব? রাকিবুল হাসানই-মেইল: [email protected]যেহেতু বাংলাদেশে পেপ্যাল চালু হয়নি, তাই পেপ্যাল দিয়ে সাইনআপ করার প্রয়োজন নেই। এ ছাড়া ক্রেডিট কার্ডেরও প্রয়োজন নেই। বাংলাদেশ থেকে ইল্যান্সের পারিশ্রমিক বা পেমেন্ট পেতে স্থানীয় ব্যাংকে সরাসরি অর্থ আনা যাবে। এ ছাড়া পাইওনিয়ার মাস্টারকার্ড স্ক্রিল কার্ডের মাধ্যমেও আপনি পেমেন্ট পেতে পারেন। পরামর্শ দিয়েছেন: সাইদুর মামুন খান, বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার, ইল্যান্সসফটওয়্যারআমি এসটিএএডি প্রো-ডিজাইন সফটওয়্যারের কাজ শিখতে চাই। আমি বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছি। এ সফটওয়্যার নিয়ে ভিডিও টিউটোরিয়াল কিংবা কোনো বই আছে?ইমরান, ঢাকাএসটিএএডি প্রো-সফটওয়্যার শিখতে চাইলে দেখতে পারেন এ ওয়েবসাইট: www.staadpro.com। ইন্টারনেটে বেশ কিছু ভিডিও টিউটোরিয়ালও রয়েছে। গুগলে খুঁজে নিতে পারেন।