সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]মোবাইল ফোন আমি নকিয়া ২৭৩০ ক্লাসিক ফোনে ইন্টারনেট ব্যবহার করি। কিছুদিন আগে থেকে এতে জিমেইল খুলছে না। নতুন সফটওয়্যার ইনস্টল করার পরও জিমেইল খুলতে পারছি না। আমার জিমেইল ঠিকানা ও পাসওয়ার্ড ঠিক আছে। কী করব? উজ্জ্বল [email protected]প্রথমে আপনার ফোনটি ফ্ল্যাশ করতে হবে। তারপর আপনার মোবাইলে ইন্টারনেট অ্যাকসেস পয়েন্ট সঠিকভাবে ইনস্টল করে নিতে হবে। অ্যাকসেস পয়েন্ট সঠিকভাবে ইনস্টল করে নিতে আপনার মোবাইল সংযোগদাতার হেল্পলাইন বা কল সেন্টারে ফোন করুন।যখন মোবাইল ফোনে নিমবাজ সফটওয়্যার ব্যবহার করি, তখন সব সফটওয়্যার চলে যায়। আবার ফ্ল্যাশ করে সফটওয়্যার ইনস্টল করি, তখন মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। এর সমাধান কী? রিমন [email protected] ফোনটি ফ্ল্যাশ করে নিয়ে ইন্টারনেট অ্যাকসেস পয়েন্ট ইনস্টল করে নিন।নকিয়া এক্স২-০২ মডেলের ফোনে বাংলা সমর্থন করে এমন কোনো পিডিএফ রিডারের ঠিকানা পেতে চাই। জামাল [email protected]এ ফোনটিতে বাংলা পিডিএফ রিডার সমর্থন করে না।দক্ষিণ কোরিয়া থেকে কেনা স্যামসাং গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটি চালু বা বন্ধ অবস্থায় চার্জ করতে গেলে কিছু সময় পরেই Charging Paused. Battery Temperature is too low বার্তা দেখায়। যদিও অল্প কিছুটা চার্জ হয়। আর টানা ব্যবহারের পরেও সব সময় ব্যাটারি চার্জ ১০০% দেখাতে থাকে এবং একসময় হঠাৎ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি রিচার্জের সময়ও চার্জ ১০০% দেখায়। কী করব? অর্ক[email protected] আপনার ব্যাটারি অথবা চার্জারের সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে আপনার ব্যাটারি ও চার্জার পরিবর্তন করে নিন। ওয়ারেন্টি কার্ড থাকলে স্যামসাংয়ের পরিবেশক বা অনুমোদিত দোকানে যেতে পারেন। নকিয়া ১১০ মোবাইল ব্যবহার করি। এতে কেবেলর সংযোগ-সুবিধা নেই। আমি কীভাবে এই মোবাইল ফ্ল্যাশ করব। পান্থ [email protected]ভালো মোবাইল কারিগর ছাড়া নিজে করতে পারবেন না। ভালো হয় আপনি কোনো সার্ভিস সেন্টারে গিয়ে এ কাজটি করালে। নকিয়া আশা৩০৫ ফোন ব্যবহার করি, কিন্তু আমি ইউটিউব ভিডিও দেখতে পাই না। কীভাবে ভিডিও দেখা যাবে? পলাশ[email protected]ফ্ল্যাশ করে অ্যাকসেস পয়েন্ট ইনস্টল করে নিতে হবে।আমি নকিয়া আশা৩১১ ফোন ব্যবহার করি। আমি কি কোনো ভিডিও প্লেয়ার ব্যবহার করতে পারব? পারলে কোনটা। স্কাইপ ব্যবহার করতে পারব? মাজহারুলফকিরপাড়া, দিনাজপুর।আপনার ফোনে যে ডিফল্ট প্লেয়ারটি দেওয়া আছে, এটি ছাড়া অন্য কোনো প্লেয়ার ব্যবহার করতে পারবেন না।আমি নকিয়া আশা ৩১১ ফোন ব্যবহার করি। ইন্টারনেট এক্সপ্লোরারের আগের সেটিংথেকে নতুন update version install করার পর কোনো কিছু লিখতে পারি না। writing option এলেও কাজ করে না। আশরাফুল[email protected]আপনার সিমে সমস্যা। আপনি আপনার সিম অপারেটরের সঙ্গে যোগাযোগ করে অ্যাকসেস পয়েন্ট ঠিক করে নিন।উত্তর দিয়েছেন: কামাল হোসেন স্বত্বাধিকারী, সাইম প্লাসফেসবুকআমার ফেসবুকের মেইল আইডিতে আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে না, শুধু মেসেজ করতে পারে। সমাধান চাই। তূর্য আহসান[email protected]ফেসবুকে একটি নির্দিষ্ট পরিমাণ বন্ধু রিকোয়েস্ট পেন্ডিং অবস্থায় থাকলে নতুন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না। এ জন্য আপনি পেন্ডিং থাকা ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম করে নিন।