সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানাসারাইখানা, প্রজন্ম ডট কমপ্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: [email protected]মোবাইলআমি নকিয়া ই৬৬ মডেল ব্যবহার করি। এই মোবাইলে কোনো থিম ইনস্টল করতে পারি না। কী করব?ফারিয়া ইসলাম [email protected]এই মডেলে তারিখ ও সময় সঠিক রেখে ফরম্যাট করলে এর সমাধান পেতে পারেন। আর না পারা গেলে সার্ভিস সেন্টারে যেতে হবে।পরামর্শ দিয়েছেন-মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাসকম্পিউটারসিডিতে ফাইল রাখব কীভাবে? এ জন্য কি কোনো সফটওয়্যার লাগে? যদি লাগে, কী ধরনের সফটওয়্যার? আর ২, ৪, ৮ ও ১৬ গিগাবাইট ছাড়া আরও বেশি সাইজের সিডি আছে কি?নাফিস ফাইয়াজ [email protected]সিডি রাইডের মাধ্যমে সিডিতে ফাইলরাখতে পারেন। এর জন্য বাড়তি কোনো সফটওয়্যার লাগে না। তবে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে ডিভিডি রাইডার লাগবে।আমি ফুজিৎসু ব্র্যান্ডের একটি ল্যাপটপ ব্যবহার করি। আমার ল্যাপটপের ডিভিডি ড্রাইভটি খুলছে না। কী করব?মির্জা ইনতিসার [email protected]আপনার ডিভিডি ড্রাইভে ছোট একটি ছিদ্র আছে, তার ভেতরে পেপার ক্লিপ দিয়ে হালকা চাপ দিলে নিজে নিজে খুলে যাবে।আমার কম্পিউটারে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার খুলছে না। যখনই চেষ্টা করি, দেখায় an internal application error has occurred। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১১ ইনস্টল করার পর থেকে এমন সমস্যা হচ্ছে। কী করব?ইমামুল হোসেন [email protected]প্রথমে আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আনইস্টল করে দেখুন, আগের সংস্করণের উইন্ডোজ মিডিয়া প্লেয়ার খুলছে কি না। অথবা উইন্ডোজ আপডেট করে দেখতে পারেন।আমার ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করলে পর্দা নড়াচড়া করে। আবার মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করলেও নড়াচড়া করে। কী করব?রাজা [email protected]আপনার ল্যাপটপের কি-বোর্ডের কোনো বোতাম চাপ পড়ে আছে অথবা ল্যাপটপের পর্দায় সমস্যা থাকতে পারে। সে ক্ষেত্রে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।আমার কম্পিউটারটি এসার ই১-৫৩১ মডেলের। এতে আমি ব্লুটুথ অপশন খুঁজে পাচ্ছি না। কীভাবে ব্লুটুথ সংযোগ করব? মাহবুবwww.acer.co.in/ac/en/ IN/content /search/ e1-531 এই লিংকে থেকে দেখুন এসার ই১-৫৩১ মডেলের কোনো ব্লুটুথ নেই।আমি আসুস পি৫এস-এমএক্স এসই মাদারবোর্ড ব্যবহার করি উইন্ডোজ ৭ চালিত কম্পিউটারে। তবে এ মাদারবোর্ডটি এই অপারেটিং সিস্টেম সমর্থন করে না। কী করব?রৌনক, রাজশাহীআপনার এই মাদারবোর্ডে উইন্ডোজ ভিসতা পর্যন্ত সঠিকভাবে সমর্থন করবে।আমার কম্পিউটারের দুটি ইউজার অ্যাকাউন্ট। আমার একটা অ্যাকাউন্টে ইন্টারনেট কাজ করে, অন্যটায় করে না। আমি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি। কী করব? মোরশেদ [email protected]আপনি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন।