সার্থক কথাসাহিত্য রচনা কঠিন ও সময়সাপেক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমকালীন কথাসাহিত্য বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিচ্ছে তথ্যপ্রযুক্তি। ভাষাশৈলী, প্লট, কাহিনির বৈচিত্র্য ও পারিপার্শ্বিক উপাদানগুলো সাহিত্যের উৎকর্ষে নানাভাবে প্রয়োগ করছেন লেখকেরা। সার্থক কথাসাহিত্য রচনার কাজটি কঠিন ও সময়সাপেক্ষ। চট্টগ্রামের ভৌগোলিক ঐশ্বর্য নিয়ে কালজয়ী গল্প-উপন্যাস রচনা সম্ভব। এ ব্যাপারে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ ৫ আগস্ট চট্টগ্রাম একাডেমি আয়োজিত সমকালীন কথাসাহিত্য বিষয়ে ভাবনা বিনিময় অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিকেল পাঁচটায় একাডেমি মিলনায়তনে দীপক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক আনন্দ মোহন রক্ষিত, নজরুল জাহান, সত্যব্রত বড়ুয়া, নেছার আহমদ, বিপুল বড়ুয়া ও বিশ্বজিৎ সেন। অরুণ শীলের সঞ্চালনে প্রারম্ভিক বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক রাশেদ রউফ। কথাসাহিত্যের সাম্প্রতিক গতি-প্রকৃতি, নিরীক্ষা, সমস্যা-সম্ভাবনা নিয়ে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক আজাদ বুলবুল, তসলিমা খান, বদরুননেসা সাজু, বিকিরণ বড়ুয়া, তালুকদার হালিম প্রমুখ। বিজ্ঞপ্তি।