বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের অধিনায়ক তিনি। সম্প্রতি মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে দেখিয়েছেন ব্যাটিং দৃঢ়তা। শেষ মুহূর্তে সেমিফাইনাল খেলার স্বপ্ন উবে গেলেও পুরোটা সময় আলোচনায় ছিলেন তিনি। এবারের সময়ের তারকাক্রিকেটে হাতেখড়িসেই ছোটবেলা থেকেই ক্রিকেট খেলি। বাড়ির উঠানে, একটু দূরের মাঠে মামাদের সঙ্গে ক্রিকেট খেলতাম। মামাতো ভাই, বন্ধুদের সঙ্গেও ক্রিকেট খেলেছি। এভাবেই খেলতে খেলতে একদিন খেলোয়াড় হয়ে ওঠা।খেলোয়াড় জীবনের স্মরণীয় মুহূর্ত২০০৮-এ এশিয়া কাপ খেলতে গিয়েছিলাম আমরা শ্রীলঙ্কায়। শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে আমি একাই করি ৯০ রান। সেই দিনটি আমার কাছে এক অন্য রকম দিন হয়ে আছে।প্রথম ছক্কাচট্টগ্রামের বিপক্ষে প্রথম ছক্কা হাঁকাই, ঢাকায়।প্রথম ব্যাটক্রিকেটের সত্যিকারের ব্যাট পাই আমাদের খুলনার কোচ ইমতিয়াজ হোসেনের কাছ থেকে।যে স্বপ্ন দেখে মনবাংলাদেশের নারী ক্রিকেট দল একদিন বিশ্বজোড়া খ্যাতি পাবে। আমি নিজেকেও নিয়ে যাব বিশ্ব ক্রিকেটে অনেক দূর।প্রিয় মুখআমার মাকে আমি বড় ভালোবাসি।অবসরের প্রিয় সঙ্গীঅবসরের প্রিয় সঙ্গী গান। আর সুযোগ পেলে মাকে রান্নাঘরে সাহায্য করি।প্রিয় তিন খেলোয়াড়সাকিব আল হাসান, মোহাম্মদ ইউসুফ ও রিকি পন্টিং।যে স্মৃতি এখনো নাড়া দেয়প্রথম যখন শ্রীলঙ্কায় যাই, তখন ইনজুরিতে পড়েছিলাম। সেই ইনজুরি নিয়েই মাঠে নামতে হয়। কী কষ্টের দিন যে গেছে। তার পরও দেশের হয়ে খেলতে পেরে আমি গর্বিত।নিজের হাতের রান্নারান্নায় একেবারেই আনাড়ি।যে দিকটি বদলে দিতে চাইএইডস রোগীকে মানুষ বড় ঘৃণা করে। এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়াতে হবে সবাইকে।নারী খেলোয়াড় হতে সবচেয়ে বড় যে বাধা... প্রথমেই বাধা আসে পরিবার থেকে। আস্তে-ধীরে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। এখন সব খেলাতেই কিন্তু মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে।যেদিন প্রমীলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতবেআমরা সেই দিনের জন্য অপেক্ষা করে থাকব। এ তো শুধু আমাদের খুশি নয়, সারা দেশ খুশিতে ভাসবে সেদিন।সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার